অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৫

নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঠিক করবে নির্বাচন কমিশন।

সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের ফাঁকে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। সভা শেষ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, শিগগিরই নির্বাচন কমিশন গঠন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন বলেছেন, ‘নির্বাচন কমিশনের ব্যক্তিবর্গ এখনও ঠিক হয়নি। সেটা সভাপতির ওপর দায়িত্ব দেওয়া হয়েছে নাম সুপারিশ করার জন্য। তবে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন হবে। আমার ধারণা, দু-একদিনের মধ্যেই আমরা জানতে পারবো।’

এরপর ফাহিম আরও যোগ করে বলেছেন, ‘বোর্ড সদস্যদের সঙ্গে পরামর্শ করেই তিনি এটা করবেন। কীভাবে করবেন, সেটারও একটা গাইডলাইন আছে। কোন কোন জায়গা থেকে কোন ব্যাকগ্রাউন্ডের লোকজন থাকবেন, সেটারও একটি দিকনির্দেশনা দেওয়া আছে।’ 

বিসিবি নির্বাচনে শুরুতে কাউন্সিলরদের ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এর সঙ্গে যোগ হন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুজন। সেই ২৫ পরিচালকের ভোটে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান