আবারও বেঙ্গলের সভাপতি হতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৯

ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী পশ্চিমবঙ্গের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতির পদে মনোনয়ন জমা দিয়েছেন। রাজ্য ক্রিকেট সংস্থায় অন্য কোনও প্রার্থী না থাকায় ২২ সেপ্টেম্বরের নির্বাচনে বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলীর উত্তরসূরি হিসেবে তার সভাপতি হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।

সিএবির বিবৃতিতে সৌরভ জানিয়েছেন, ‘সবাইকে ধন্যবাদ জানাই সমর্থনের জন্য। সিএবিতে কোনও বিরোধিতা নেই, সবাই এই সংগঠনের অংশ। আমরা একসঙ্গে কাজ করব সিএবি ও বাংলার ক্রিকেটকে এগিয়ে নিতে। গুরুত্বপূর্ণ কিছু ইভেন্ট সামনে—ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ, বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। আমি যথাসাধ্য চেষ্টা করবো।’

২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত সিএবির সভাপতি ছিলেন সৌরভ। এরপর ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ছিলেন বিসিসিআইয়ের সভাপতি। সেই দায়িত্ব শেষ করে তিনি যুক্ত হয়েছেন বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে।

সাম্প্রতিক সময়ে তিনি এসএ-টোয়েন্টির দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত সপ্তাহে এসএ-টোয়েন্টি নিলামেও ছিলেন। এটি কোনও ফ্র্যাঞ্চাইজি দলের প্রধান কোচ হিসেবে তার প্রথম অভিজ্ঞতা হলেও আইপিএলে ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান