রউফের জরিমানা পরিশোধ করবেন পিসিবি প্রধান 

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৯

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে বিধিবহির্ভুত আচরণে শাস্তি পেয়েছেন হারিস রউফ। পাকিস্তানি পেসারকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই শাস্তির পর আবার নতুন খবরে শোনা যাচ্ছে , ব্যক্তিগতভাবে হারিস রউফের জরিমানা পরিশোধ করবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি।

পাকিস্তানি টেলিভিশন চ্যানেলগুলোর খবরে বলা হয়েছে, নাকভি—যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান- রউফের পাশে দাঁড়িয়েছেন। 

ঘটনাটা ঘটেছে ২১ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচে। তাতে ৬ উইকেটে হারে পাকিস্তান। ওই ম্যাচেই রউফকে উত্তেজিত অবস্থায় দেখা যায়। তিনি ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা ও শুভমন গিলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। এছাড়া বাউন্ডারি লাইনের কাছে দর্শকদের উদ্দেশে যুদ্ধবিমান চালানোর ভঙ্গি করে ‘৬-০’ ইশারা করতেও দেখা যায় তাকে।

‘যুদ্ধবিমান’ ভঙ্গি এবং ‘৬-০’ ইশারার পেছনে রয়েছে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘর্ষের প্রেক্ষাপট। পাকিস্তানি ওপেনার শাহেবজাদা ফারহানও বিতর্কিত উদযাপনে অংশ নেন। যে ঘটনায় তাকেও আইসিসি সতর্কবার্তা দিয়েছে। দুটি ঘটনার পরই অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির কাছে পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান