এশিয়া কাপের ফাইনালেও হাত মেলাননি দুই অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩২

১৯৮৪ সালে প্রথম এশিয়া কাপ হওয়ার পর কেটে গেছে ৪১ বছর। অথচ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে কখনও ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়নি। শেষ পর্যন্ত রবিবার সেই প্রতীক্ষার অবসান হয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী নামছে শিরোপা লড়াইয়ে। 

কিন্তু চলতি আসরে যে বিতর্ক সঙ্গী হয়ে আসছে। সেটার কোনও ব্যতিক্রম হয়নি। টসের মুহূর্তে তৃতীয়বারের মুখোমুখি লড়াইয়েও করমর্দন হয়নি দুই অধিনায়কের। সেই বিতর্ক সঙ্গী করে টস জিতে দুবাইয়ে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। 

টসের মুহূর্তের ছবি। ভারতের একাদশে পরিবর্তন রয়েছে। ছিটকে গেছেন হার্দিক পান্ডিয়া। নেই হর্ষিত রানা ও আরশদীপ সিং। এসেছেন রিংকু সিং ও  শিবম দুবে। পাকিস্তান অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। 

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শুবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী।

পাকিস্তান একাদশ: ফখর জামান, শাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলী (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদ, হারিস রউফ ও আবরার আহমেদ। 

/এফআইআর/  
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান