বিসিবি নির্বাচন বর্জনের ঘোষণা এবার আরও এক প্রার্থীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ অক্টোবর ২০২৫, ১২:৪৯আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১২:৪৯

আগের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচন নিয়ে ইতিবাচক কথা বলেছিলেন লুৎফর রহমান বাদল। কিন্তু তার কয়েক ঘণ্টা পরই  নির্বাচন থেকে ইউটার্ন নিলেন এই কর্মকর্তা। 

শুক্রবার (৪ অক্টোবর) মধ্যরাতে তার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হলো, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন লেজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের চেয়ারম্যান।

যদিও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পেরিয়ে গেছে গত বুধবার দুপুরেই। এখন কাগজে-কলমে তাই নামটি থাকবেই। তবে নির্বাচনে তার অংশগ্রহণ থাকছে না।

বাদল চিঠিতে বলেছেন, ‘আমি লুৎফর রহমান বাদল, লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম‍্যান, আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এখানে কারও দিকে আঙুল তুলছি না। তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি কখনও অনুকূলে থাকলে সবাইকে জানাবো, কেন এবং কী কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ‍্য হলাম।’

এরপর যোগ করেন, ‘কাঁদা ছোড়ার দিকে আমি যেতে চাই না। যারা এই নির্বাচনে জয়ী হয়ে পরিচালক হচ্ছেন, তাদের প্রতি শুভকামনা। তবে আমি দ্ব‍্যর্থহীনভাবে বলতে চাই, একাধিক প‍্যানেলে নির্বাচনটা হলে সেটা মাইলফলক হয়ে থাকতো। যারা পুরো সময় আমার পাশে ছিলেন, তাদের ধন‍্যবাদ।’ 

লুৎফর রহমান বাদল সরে দাঁড়ানোয় ক্যাটাগরি-২ বা ক্লাব প্রতিনিধি হিসেবে ১২টি পরিচালক পদে লড়াইয়ে থাকলেন আর ১৫ প্রার্থী। 

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম