পাস করেছেন অলিম্পিয়ান সাগর, মন খারাপ মারুফার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ অক্টোবর ২০২৫, ১৭:২৫আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৭:২৫

খেলার পাশাপাশি পড়াশোনায় সাফল্য পেয়েছেন অলিম্পিয়ান সাগর ইসলামসহ অন্যরা। বৃহস্পতিবার বের হওয়া এইচএসসির ফলাফলে সাগরসহ অন্যরা পাস করেছেন।  উত্তীর্ণ হতে পারেননি নারী ক্রিকেটার মারুফা আক্তার। 

আর্চার সাগর বিকেএসপি থেকে ৩.০৮ জিপিএ পেয়ে পাস করেছেন। এশিয়া কাপে স্বর্ণজয়ী আরেক আর্চার আব্দুর রহমান আলিফ জিপিএ পেয়েছেন ৩.৮৩। 

বিকেএসপি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন বাংলাদেশ নারী জাতীয় দলের ক্রিকেটার মারুফা আক্তারও। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হতে পারেননি তরুণ এই পেসার। শুধু  ভূগোলে অকৃতকার্য এসেছে মারুফার ফল।  এ নিয়ে স্বাভাবিকভাবে তার মন বিষণ্ন। তবে বিকেএসপির উচ্চ মাধ্যমিক শাখার উপাধ্যক্ষ ড. মো. শামীমুজ্জামান পরীক্ষার খাতা আবার নিরীক্ষার জন্য আবেদন করবেন বলে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মারুফা আমাদেরকে জানিয়েছে, ভূগোল পরীক্ষা খারাপ দেয়নি সে। তাই আমরা কলেজের পক্ষ থেকে মারুফার ভূগোল পরীক্ষার খাতা পুনরায় নিরীক্ষার জন্য আবেদন করবো। এরপর দেখা যাক, নতুন ফলে কী আসে।’

এদিকে নারী ফুটবলারদের মধ্যে শামসুন্নাহার সিনিয়র ও হালিমা আক্তারের পরীক্ষা দেওয়ার কথা থাকলেও দেননি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান