অ্যাশেজে অস্ট্রেলিয়া দলে নতুন মুখ ওয়েদারাল্ড, ফিরলেন লাবুশেন

স্পোর্টস ডেস্ক
০৫ নভেম্বর ২০২৫, ১৩:১৭আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১৩:১৭

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তাতে নতুন মুখ ব্যাটার জেক ওয়েদারাল্ড। পার্থে শুরু হতে যাওয়া এই ম্যাচের স্কোয়াডে আরও দুই আনক্যাপড ক্রিকেটার হলেন—শন অ্যাবট ও ব্রেন্ডন ডগেট। তাছাড়া দীর্ঘদিন পর ফিরেছেন মার্নাস লাবুশেনও।

৩১ বছর বয়সী ওয়েদারাল্ড গত মৌসুমে শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে ১৮ ইনিংসে ৯০৬ রান করে সবার নজর কাড়েন। তার ব্যাটিং গড় ছিল ৫০.৩৩। ওপেনিংয়ে উসমান খাজার সঙ্গী হিসেবে তাকেই বিবেচনা করা হচ্ছে। কারণ তরুণ স্যাম কনস্টাসকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

২০ বছর বয়সী কনস্টাসকে বাদ দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থত ছিলেন তিনি। সেখানে ছয় ইনিংসে করেছেন মাত্র ৫০ রান। এর মধ্যে দুবারই শূন্য রানে আউট হয়েছেন। 

আগেই জানা গিয়েছিল, প্যাট কামিন্সের পিঠের চোট না সাড়ায় পার্থে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। কামিন্স জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোট পান।
উইকেটকিপিংয়ে বিকল্প হিসেবে রয়েছেন অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিস। 

অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হবে ২১ নভেম্বর।

অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের স্কোয়াড:

স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বাউ ওয়েবস্টার।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান