২০২৬ আইপিএলেও খেলবেন ধোনি

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২৫, ১৩:২৩ আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৩:২৩

৪৪ বছর হয়ে গেছে মহেন্দ্র সিং ধোনির। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা খেলে যাচ্ছেন। বয়সের কারণে প্রতি আসরের আগে ভারতের এই লিগে তার খেলার সম্ভাবনা কিংবা অবসর সম্ভাবনা থাকে আলোচনার বিষয়। কিন্তু ভারতের সাবেক অধিনায়ক সহজেই ২২ গজ ছাড়ছেন না। চেন্নাই সুপার কিংসের (সিএসকে)- কিংবদন্তি অধিনায়ক খেলবেন আগামী ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। এ তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি নিজেই।

চেন্নাইর প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথন ক্রিকবাজকে জানান, ‘ধোনি আমাদের জানিয়েছেন যে তিনি পরের মৌসুমে খেলবেন।’ এমন ঘোষণার ফলে ধোনির অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটেছে। 

২০০৮ সালে চেন্নাইর যাত্রা শুরুর সময় থেকেই ধোনির সঙ্গে কাজ করে আসছেন বিশ্বনাথন। সম্প্রতি তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন যে ভারতের সাবেক অধিনায়ককে ২০২৬ মৌসুমেও মাঠে দেখা যাবে।

ধোনির মতোই ফ্র্যাঞ্চাইজিটির সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশ্বনাথন। ফ্র্যাঞ্চাইজিটির মালিক এন. শ্রীনিবাসনের ঘনিষ্ঠ সহযোগীও তিনি।

গত মৌসুমে চেন্নাইকে বেশ সংগ্রাম করতে হয়েছে। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডের অনুপস্থিতিতে নেতৃত্ব দেন ধোনি। তবে এবার অভিজ্ঞ এই ক্রিকেটার হয়তো ভালো একটি মৌসুমের মধ্য দিয়ে ক্যারিয়ারের সুন্দর সমাপ্তি টানতে চাইবেন। 

ধোনি আইপিএলের প্রায় পুরো ক্যারিয়ারই চেন্নাইয়ের জার্সিতে কাটিয়েছেন। কেবল দুই বছর ফ্র্যাঞ্চাইজিটি নিষিদ্ধ থাকায় ভিন্ন দলে খেলেছিলেন।

আগামী মৌসুমে নামলে এটি হবে চেন্নাইয়ের হয়ে তার ১৭তম এবং আইপিএলে মোট ১৯তম মৌসুম। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ২৪৮ ম্যাচে ধোনি করেছেন ৪ হাজার ৮৬৫ রান এবং তার নেতৃত্বে পাঁচটি শিরোপাও জেতে তারা। 

 

/এফআইআর/
সম্পর্কিত
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
অস্ট্রেলিয়া সিরিজে হেরেও র‍্যাঙ্কিংয়ে শারমিন-স্বর্ণার উন্নতি 
লিটনের স্ক্যানে বড় সমস্যা নেই
সর্বশেষ খবর
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত