সাংবাদিককে ডেকে বিব্রত করলেন ধোনি

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০১৬, ১৪:৩৪আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৪:৫৪

সাংবাদিককে বিব্রত করলেন ধোনি ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের রাতেই অভিনব এক ঘটনার জন্ম দিয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অবসর নিয়ে ক্যাপ্টেন কুলকে প্রশ্ন করেছিলেন এক অস্ট্রেলীয় সাংবাদিক। আর সেই সাংবাদিককেই তার পাশে বসিয়ে পাল্টা প্রশ্ন করেন তিনি।
অস্ট্রেলিয়ার সাংবাদিক স্যামুয়েল ফেরিস প্রশ্ন করেছিলেন, ‘একজন ক্রিকেটার যা পারে তা ভার্চুয়ালি আপনি অর্জন করেছেন। এখন আপনি কি খেলাটা চালিয়ে যাবেন?
এরপরই ধোনি প্রশ্নকর্তা ফেরিসকে হেসে বলেন, ‘আরে, চলে আসুন এখানে, একটু মজা করি।’
ফেরিসকে তার পাশে বসিয়ে ঘাড়ে এক হাত রেখে ধোনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনি কি চান, আমি অবসরে যাই?’ তখন ফেরিস বলেন, ‘না, মানে আমি শুধু জানতে চাইছিলাম।’  এরপর ধোনি নিজের দাড়ি ঘষতে ঘষতে বলেন, ‘আমি তো ভারতীয় কোনও সাংবাদিকের কাছ থেকে এমন প্রশ্ন আশা করেছিলাম। আর তাহলে তাকেই জিজ্ঞেস করতাম তার কোনও ভাই, বন্ধু  আছে কি না যে উইকেটকিপার হয়ে ভারতীয় দলে খেলতে পারবে।’

এরপর ফেরিসকে দিয়ে নিজের অবসর প্রসঙ্গ নিয়ে উত্তর দিয়ে দেন ধোনি। তিনি ফেরিসের কাছে জানতে চান, ‘আপনার কি মনে হয় আমি আনফিট, আমার দৌড় দেখে তা-ই মনে হয়?’ ফেরিস বলেন ‘না’। ধোনি এবার জানতে চান, ‘আপনার কি মনে হয়, আমি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলে যেত পারব এই ফিটনেস নিয়ে?’ ফেরিস উত্তর দিলেন, ‘হ্যাঁ, নিশ্চয়ই!’ আর তখনই ধোনি বলেন, ‘আপ​নি নিজেই তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। যান গিয়ে বসুন।’

ধোনি যে বিষয়টিকে ভালোভাবে নেননি তার ইঙ্গিত তার শেষ কথাতেই মেলে। ফেরিসকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি ভুল সময়ে ভুল গুলিটি ছুড়েছেন।’

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান