বিপিএলের নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৫, ১৫:০০আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ২০:৪১

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন নিলামের জন্য স্থানীয় খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেনসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

বিজয় ও মোসাদ্দেক দুজনই ‘সি’ ক্যাটাগরিতে ছিলেন। তাদের নামসহ আরও কয়েকজনের নাম প্রাথমিক তালিকায় ছিল। সেই তালিকা গত ২৬ নভেম্বর পাঠানো হয় ছয়টি ফ্র্যাঞ্চাইজির কাছে।

সেখান থেকে যেসব ক্রিকেটার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন তাদের মধ্যে আছেন আলাউদ্দিন বাবু (ডি ক্যাটাগরি), নিহাদউজ্জামান (ই ক্যাটাগরি), সানজামুল ইসলাম (ই ক্যাটাগরি), শফিউল ইসলাম (এফ ক্যাটাগরি) ও মিজানুর রহমান (এফ ক্যাটাগরি)।

মূলত বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক অ্যালেক্স মার্শালের সুপারিশের ভিত্তিতেই তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

গত আসরের বিপিএল নিয়ে বিসিবির তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে মার্শাল এই সুপারিশ করেন। প্রায় ৯০০ পৃষ্ঠার সেই প্রতিবেদনটি গণমাধ্যমের কাছে প্রকাশ করা হয়নি। সেখানে ফিক্সিং ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কয়েকজন খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও কর্মকর্তার নাম উল্লেখ আছে।

উল্লেখ্য, বিসিবির নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম