৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজ কলকাতায়, শান্ত-মাশরাফিরা কী বলছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ ডিসেম্বর ২০২৫, ১৩:০৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৩:০৬

আবুধাবিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে মোস্তাফিজুর রহমানকে ঘিরে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মাঝে কাড়াকাড়ি কম হয়নি। শেষ পর্যন্ত ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। এমন খবর শুনে বাংলাদেশ দলে মোস্তাফিজের সতীর্থ নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ অন্যরা ইতিবাচক বার্তা দিয়েছেন। 

ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজনে বিজয় দিবসে প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে মেহেদী হাসান মিরাজের ‘অদম্য’ দলের কাছে হেরেছে নাজমুলের ‘অপরাজেয়’। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচের সংবাদ সম্মেলনে মোস্তাফিজের খবর নাজমুলকে জানানোর পর তিনি বলেছেন, ‘শুনলাম। খুবই খুশি। কত জানি না। (সাংবাদিকেরা জানানোর পর)... ভাই এটা খুবই খুশির খবর। আমার মনে হয় আপনাদের উচিত এটা যত ভালোভাবে উপস্থাপন করা যায় মানুষের সামনে।’

উপস্থিত সাংবাদিকরা শান্তর কাছে পাল্টা জানতে চান মোস্তাফিজের কাছে তিনি ‘ট্রিট’ চাইবেন কি-না? নাজমুল হাসিমুখে রসিকতার সুরে জানালেন, ‘চেষ্টা করবো (ট্রিট) নেওয়ার। করাবে না মনে হয় (ট্রিট)। সংশয় আছে।’

এদিকে মোস্তাফিজকে নেওয়ার পর নিজেদের এক্স হ্যান্ডলে তার একটি ভিডিও বার্তা প্রকাশ করে কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজ সেখানে বলেছেন, ‘হাই কেকেআর ভক্তরা। আমি মোস্তাফিজুর রহমান। কেকেআরের অংশ হতে পেরে আমি খুবই খুশি, আনন্দিত। দেখা হবে শিগগিরই।’

আইপিএলের চূড়ান্ত নিলাম তালিকায় বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানাও ছিলেন। তবে নিলামে তার নাম ওঠেনি। মোস্তাফিজ মোটা অঙ্কের দামে আইপিএলে দল পাওয়ায় নাহিদ বলেছেন, ‘যখন আমরা ব্যাটিং করছিলাম তখন শুনেছি, শুনে অনেক ভালো লাগছে।’

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা পোস্টে লেখেন, ‘মোস্তাফিজ ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে খেলবে এবার, যা বাংলাদেশের টাকায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। অভিনন্দন ফিজ। বর্তমান যে ফর্ম, তাতে অবাক হওয়ার কিছু নাই; বরং দারুণ কিছু করবে ইনশাল্লাহ।’

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ