জানা গেলো রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কের নাম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৯আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৪:৪০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের  (বিপিএল) শুরু হতে বেশি সময় বাকি নেই। দলগুলো আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবারের আসরে অন্যতম দল রাজশাহী ওয়ারিয়র্স। তাদের  হয়ে খেলার অপেক্ষায় নাজমুল হোসেন শান্ত। ফ্র্যাঞ্চাইজি দলটির অধিনায়কত্বের দায়িত্বও পেয়েছেন এই ব্যাটার। আজ (সোমবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।

বিপিএল নিলামের আগেই টেস্ট অধিনায়ককে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল দলটি। যদিও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছেন।

রাজশাহী তাদের ফেসবুক পেজে  ঘোষণা দিয়েছে, ‘নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। তার শক্তিশালী নেতৃত্বে রাজশাহী আত্মবিশ্বাস, শৃঙ্খলা নিয়ে জয়ের লক্ষ্যে সামনে এগিয়ে যাবে।’

রাজশাহী ওয়ারিয়র্স দল : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নওয়াজ, শাহেবজাদা ফারহান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসী সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখাইর এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহাঁদাদ খান ও জিমি নিশাম।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান