নতুন টুর্নামেন্টের ঘোষণা দিলো বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৪২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৪২

নতুন বছর ২০২৬ শুরু হতে কয়েকদিন বাকি। তার আগেই নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের নাম দেওয়া  হয়েছে ‘সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ।’

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকার ক্লাব ক্রিকেট লিগের বাইরে থাকা ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেওয়ার জন্য এই লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই টুর্নামেন্টের প্রধান হিসেবে দায়িত্বে থাকবেন বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করে বিসিবি।

বিশেষ এই টুর্নামেন্টটি হবে ছয় থেকে আটটি দল নিয়ে। ভেন্যু দুটি- বগুড়া ও রাজশাহীতে হবে টুর্নামেন্টের সবগুলো খেলা। জাতীয় নির্বাচক প্যানেলের সদস্যরা বাছাই করবেন কোন দলে কারা খেলবেন। 

এই টুর্নামেন্ট খেলার জন্য দুটি মানদণ্ড ঠিক করা হয়েছে। প্রথমত, যারা বিপিএলের নিলাম তালিকায় ছিলেন কিন্তু দল পাননি। আর দ্বিতীয়ত, প্রথম বিভাগ ক্রিকেট লিগের ৮টি দলে নাম লেখানো ক্রিকেটার- যারা লিগ খেলতে পারছেন না। 

খেলোয়াড়দের পারিশ্রমিকসহ সবকিছুর জন্য বিসিবির পক্ষ থেকে টিম ম্যানেজমেন্ট গুছিয়ে দেওয়া হবে। এছাড়া টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য বিসিবির পক্ষ থেকে শিগগিরই জানানো হবে বলে জানা গেছে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান