বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নেওয়া নিয়ে কোনও আলোচনা করেনি আইসিসি  

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬, ১২:৪২আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১২:৪৪

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না গেলে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নেওয়ার আলোচনা উঠেছে। এমন তথ্যের মধ্যেই বিবিসির খবরে বলা হয়েছে, স্কটল্যান্ডকে নেওয়া নিয়ে এখনও কোনও আলোচনাই করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আগামী মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ম্যাচগুলো অন্য কোথাও সরিয়ে নেওয়ার অনুরোধও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে স্কটল্যান্ড। যে কারণে বাংলাদেশকে প্রতিস্থাপনের সিদ্ধান্ত হলে সম্ভাব্য বিকল্প হিসেবে স্কটল্যান্ডই এগিয়ে থাকবে (র‌্যাঙ্কিং ১৪)। তবে বিবিসি স্পোর্ট জানিয়েছে, এই বিষয়ে আইসিসি স্কটল্যান্ড ক্রিকেটের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করেনি। 

একইভাবে, বিসিবির প্রতি সম্মান দেখিয়ে স্কটিশ ক্রিকেট কর্তৃপক্ষও আইসিসির সঙ্গে যোগাযোগ করার কোনও পরিকল্পনা করছে না।

গত গ্রীষ্মে ইউরোপ বাছাইপর্বে চতুর্থ হওয়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ হারায় স্কটল্যান্ড। ওই আসরে অঞ্চল থেকে দুটি টিকিট পায় নেদারল্যান্ডস ও ইতালি।

উল্লেখ্য, নতুন খবরে বলা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং তারা ভারতে খেলতে যাবে কি না—এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবারের মধ্যেই নেওয়া হতে পারে।

এর আগে ২০০৯ সালে রাজনৈতিক কারণে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল জিম্বাবুয়ে। সে সময় বৈশ্বিক বাছাইপর্বে ‘পরবর্তী সেরা দল’ হওয়ায় তাদের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড।

তবে ২০২৪ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ২০ করায় এবং বাছাইপর্ব আঞ্চলিক ভিত্তিতে হওয়ায় এখন বিষয়টি এতটা সহজ নয়। ফলে বিকল্প দল নির্বাচন আইসিসির বিবেচনাধীন সিদ্ধান্তেই নির্ভর করছে।

/এফআইআর/
সম্পর্কিত
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না, জানিয়ে দিলেন ট্রাম্প
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
সর্বশেষ খবর
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি