আড়াই কোটি টাকার প্রাইজমানি, মিরপুরে বসছে তিন দলের ‘অদম্য কাপ’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ জানুয়ারি ২০২৬, ২২:৪২ আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ২২:৪২

বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকলেও দেশের শীর্ষ ক্রিকেটারদের নিয়ে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ নামের এই আসরে তিনটি দলে ভাগ হয়ে খেলবেন লিটন-শান্তরা। শনিবার (৩১ জানুয়ারি) বিবৃতির মাধ্যমে এই বিশেষ টুর্নামেন্টের ঘোষণা দেয় বিসিবি। 

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৫ ফেব্রুয়ারি পর্দা উঠবে এই টুর্নামেন্টের। অংশ নেওয়া তিনটি দল হলো— ধুমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধুমকেতু একাদশের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। দুর্বার একাদশের অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। আর দুরন্ত একাদশকে নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। 

টুর্নামেন্টটিকে ঘিরে কোচিং প্যানেলেও রাখা হয়েছে সাবেক তারকা ও অভিজ্ঞদের। ধুমকেতুর প্রধান কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাহউদ্দীন এবং সহকারী কোচ হিসেবে ফিরছেন মোহাম্মদ আশরাফুল। দুর্বারের দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান বাবুল ও তুষার ইমরান। অন্যদিকে, বিপিএল জয়ী কোচ হান্নান সরকার ও রাজিন সালেহ সামলাবেন দুরন্ত একাদশের ডাগআউট। 

মাঠের লড়াই শুরুর আগে দর্শকদের বিনোদনে প্রতিদিন বিকেল ৪টায় থাকবে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ফ্লাডলাইটের নিচে মাঠের খেলা। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি রাউন্ড রবিন লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে (প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে)। ৯ ফেব্রুয়ারি পয়েন্ট টেবিলের সেরা দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।

বিসিবি জানিয়েছে, এই টুর্নামেন্টের জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার টাকা। প্রাইজমানি ও আনুষঙ্গিক ফি মিলিয়ে এই টুর্নামেন্টের মোট আর্থিক মূল্য ধরা হয়েছে আড়াই কোটি টাকা। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জাতীয় দলে ফিরতে চান জাহানারা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক