সাত জয়ে বাছাই পর্ব শেষ করেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৫ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৫

শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রেখে নারীদের টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাই অভিযান সমাপ্ত করেছে বাংলাদেশ। রবিবার কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে সুপার সিক্সের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শেষ করেছে নিগার সুলতানারা। প্রতিযোগিতায় এটি বাংলাদেশের টানা সপ্তম জয়।

আগেই বাংলাদেশ মূল পর্বে খেলা নিশ্চিত করেছে।  এই জয়ে শীর্ষে থেকেই বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে বাংলাদেশ চার ম্যাচেই জয় পেয়েছে। সেই ধারাবাহিকতা বজায় ছিল  সুপার সিক্সেও। টানা তিন ম্যাচ জিতেছে নিগার সুলতানার দল। 

রবিবার প্রথমে বোলিংয়ে নেমে দারুণ সূচনা এনে দেন অফস্পিনার নাহিদা আক্তার। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে ১০২ রানে আটকে দেয় বাংলাদেশ। একটি করে নেন মারুফা, রাবেয়া খান ও স্বর্ণা আক্তার। 

ইনিংসে প্রথম আট ওভারের মধ্যে তিনটি উইকেট তুলে নেদারল্যান্ডসের স্কোরলাইন ২৫ রানে ৫ উইকেটে নামিয়ে আনেন নাহিদা। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে খেলেন সানিয়া খুরানা ও রোবিনে রেইক। এই দুজনের ৭৮ রানের জুটি ইনিংসের ১৯.৫ ওভার পর্যন্ত টিকে থাকে। সানিয়া ৩৭ বলে অপরাজিত ৪৩ রান করেন, আর রোবিনে ফেরার আগে ৪৫ বলে করেন ৩৯ রান। 

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে দুই ওভারের মধ্যেই হারায় বাংলাদেশ। ৪৮ রানে ফেরেন শারমিন আক্তার। শেষ পর্যন্ত অধিনায়ক নিগার সুলতানার ৪৪ বলে অপরাজিত ৫০ রান এবং সোবহানা মোস্তারির ২৩ বলে অপরাজিত ৩৩ রান স্বস্তির জয় এনে দেয়। বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ১৬.৪ ওভারে।

/এফআইআর/
সম্পর্কিত
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জাতীয় দলে ফিরতে চান জাহানারা
দেশ নয়, তবু আছে বিশ্বকাপ জয়ের ইতিহাস
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক