এক ম্যাচ হাতে রেখেই লঙ্কায় সিরিজ জয় ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহও বাকি নেই। তার আগেই সিরিজ জিতে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিয়েছে ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে তারা। 

রবিবার টম ব্যান্টনের অপরাজিত হাফসেঞ্চুরি ও হ্যারি ব্রুকের ঝড়ো ইনিংসে ভর করে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে। 

প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। তার পর বৃষ্টিতে প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকায় ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭ ওভারে ১৬৮ রান। সেই লক্ষ্য ৪ উইকেট হারিয়ে দুই বল হাতে রেখেই স্পর্শ করেছে ইংল্যান্ড।

লঙ্কানদের হয়ে উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন পাথুম নিসাঙ্কা (৩৪), কামিল মিশারা (৩৬), কুশল মেন্ডিস (৩২) ও পাভান রত্নায়েকে (৪০)। আসালাঙ্কার ব্যাট থেকেও আসে ২৮* রান।

জবাবে শুরুতেই ধাক্কা খেয়েছিল ইংল্যান্ড। প্রথম ওভারে ফিল সল্টকে ফেরান মাথিশা পাথিরানা। পঞ্চম ওভারে দাসুন শানাকার বলে আউট হন জ্যাকব বেথেল (১৩)। তাতে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছিল শ্রীলঙ্কা। তখন ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ৩৮। তার পর অবশ্য জশ বাটলার ২৯ বলে ৩৯ রানে ইনিংস সামাল দিয়েছেন। তবে চার নম্বরে নামা টম ব্যান্টন ও অধিনায়ক হ্যারি ব্রুক-ই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। তাদের ব্যাটে টানা সাত ওভারে দুই অঙ্কের ঘরে পৌঁছায় ইংল্যান্ড। ব্রুক ফেরার আগে মাত্র ১২ বলে ৩৬ রান করেন। তার মধ্যে ছিল দুই চার ও চার ছক্কা। 

অন্যপ্রান্তে ব্যান্টন তিন ছক্কা ও চারটি চারে ৩৩ বলে করেন অপরাজিত ৫৪ রান। ম্যাচসেরাও হন তিনি। জয়ের পথে স্যাম কারানের সঙ্গে ২৫ বলে ৪৩ রানের অপরাজিত জুটি গড়েন ব্যান্টন। কারান ১৪ বলে ২০ রানে অপরাজিত থাকেন।    

মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে আবার মুখোমুখি হবে দুই দল। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান