জাহানার অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন বিসিবিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা অভিযোগের ভিত্তিতে গঠিত ‘স্বাধীন তদন্ত কমিটি’ তাদের কাজ শেষ করেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।

কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম, সদস্য ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা ও বিসিবি পরিচালক রুবাবা দৌলা উপস্থিত থেকে প্রতিবেদন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতে তুলে দেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা আলম সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে অভিযোগ করেলেন, মঞ্জুরুল তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে হয়রানি করেছেন। এরপর সব অভিযোগ নিয়ে বিসিবি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। শুরুতে কমিটির জন্য ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। পরে জাহানার লিখিত অভিযোগের জন্য অতিরিক্ত সময় চাওয়ায় সময়সীমা বাড়ানো হয়। অবশেষে আজ প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে।

/টিএ/এম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান