বিশ্বকাপের শুরুতে হ্যাজলউডকেও পাচ্ছে না অস্ট্রেলিয়া 

স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও চোট ধাক্কা খেলো অস্ট্রেলিয়া। চোটের কারণে শুরুর দিকের ম্যাচগুলোতে খেলতে পারবেন না পেসার জশ হ্যাজলউড। হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস ইনজুরির পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি। 

৩৫ বছর বয়সী হ্যাজলউড ইংল্যান্ডের বিপক্ষে পুরো অ্যাশেজ সিরিজ মিস করেছিলেন। গত নভেম্বরে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন তিনি। আপাতত শ্রীলঙ্কা সফরে না গিয়ে সিডনিতেই চিকিৎসা ও পুনর্বাসন চালিয়ে যাবেন এই ডানহাতি পেসার। তার পরিবর্তে রিজার্ভ হিসেবে দলে ডাকা হয়েছে শন অ্যাবটকে।

বলা যায়, বিশ্বকাপের আগে বেশ বিপর্যস্ত অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়া। প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি সর্বশেষ পাঁচটি টি–টোয়েন্টিতেই তারা জয়হীন।

দলটির দুর্ভোগ আরও বাড়িয়েছে পেসার প্যাট কামিন্সের ছিটকে যাওয়া। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি। তার জায়গায় দলে এসেছেন বেন ডোয়ারশুইস।

বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে অস্ট্রেলিয়ার সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ১১ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে তারা। এরপর স্বাগতিক শ্রীলঙ্কা, ওমান ও জিম্বাবুয়ের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান