তামিমকে ৫ হাজার ডলার পুরস্কার দিচ্ছে পেশোয়ার জালমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ১৭:২৫আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৭:৪৫

তামিমকে ৫ হাজার ডলার পুরস্কার দিচ্ছে পেশোয়ার জালমি টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ায় বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে ৫ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা ‌‌‌দিয়েছেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। পাকিস্তান সুপার লিগে পেশোয়ারের হয়েই খেলেছেন তামিম।

আজ সোমবার টুইটারে এ ঘোষণা দেন জাভেদ আফ্রিদি। নিজের ভেরিফাইড টুইটার একাউন্টে বিষয়টি স্বীকার করেছেন তামিম নিজেও। জাভেদ আফ্রিদি টুইটারে লিখেছেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করায় পেশোয়ার জালমির খেলোয়াড় তামিমকে ৫ হাজার মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিচ্ছি।'

এর জবাবে তামিম এক টুইটে লিখেছেন, 'আপনার বদন্যতা এবং প্রশংসায় সম্মানিতবোধ করছি। সবাই অর্জনের সম্মান দেয় না। আপনার সঙ্গে থাকতে পেরে আনন্দিত।'

বিশ্বকাপে ৬ ইনিংস ব্যাট করে সর্বোচ্চ ২৯৫ রান করেছেন তিনি। বাছাই পর্বে ওমানের বিপক্ষে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। যেটা আবার বিশ্বকাপে এক ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও বটে। এছাড়াও নেদারল্যান্ডসের বিপক্ষে ৮১ রানে অপরাজিত ছিলেন তামিম। তবে সুপার টেনে তেমন বিধ্বংসী রূপে দেখা যায়নি তাকে। তিন ম্যাচে ৬২ রান করেন বাংলাদেশ দলের এ ওপেনার। তামিমের টুইট জাভেদ আফ্রিদির টুইট
পিএসএলে পেশোয়ার জালমির হয়ে প্রথম আসরে মাঠে নেমেছিলেন তামিম ইকবাল খান। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। প্রথম দুই ম্যাচে পেয়েছেন দুটি হাফসেঞ্চুরি। তৃতীয় ম্যাচে রান না পেলেও চতুর্থ ম্যাচে আবারও রানে ফেরেন দেশসেরা ওপেনার। আর পঞ্চম ম্যাচে তুলে নেনন আরেকটি অর্ধশত।
সব মিলিয়ে ৬ ম্যাচে তামিম রান ২৬৭ রান। পুরো টুর্নামেন্ট খেললে হয়তো টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হতেন। কিন্তু ৬ ম্যাচ খেলেই ব্যক্তিগত কারনে দেশে ফিরে আসেন তিনি। সব মিলিয়ে টুর্নামেন্টে রান সংগ্রাহকের দিক থেকে পঞ্চম স্থানে ছিলেন তিনি।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম