ক্যাচ ছেড়ে ম্যাচ হাতছাড়া ডাচদের, জয়ে শুরু পাকিস্তানের 

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে একটা পর্যায়ে ম্যাচের নিয়ন্ত্রণে থেকেও দিশা হারিয়েছিল পাকিস্তান। তখন জয়ের স্বপ্ন দেখছিল নেদারল্যান্ডস। কিন্তু ১৮.২ ওভারে ফন বিকের বলে ফাহিমের ক্যাচ উঠলেও সেটা নিতে পারেননি ম্যাক্স ও’ডাউড।  পরে সেই ফাহিম আশরাফই ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছেন!

কলম্বোর উদ্বোধনী ম্যাচে ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তানের স্কোর এক পর্যায়ে ছিল ২ উইকেটে ৯৮। সেখান থেকে পরে ১১৫ রানে স্কোর হয়ে যায় ৭ উইকেট! শেষটা হয়ে দাঁড়ায় রোমাঞ্চকর। ম্যাচটা ডাচদের দিকে ঝুঁকেও পড়েছিল।  ১৮ ওভার শেষে সমীকরণ ছিল ১২ বলে ২৯ রান। ১৮.১ ওভারে ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার বার্তা দেন ফাহিম। কিন্তু পরের বলেই তাকে আউটের সুযোগ তৈরি হয়। কিন্তু ক্যাচ মিস করায় পরে ম্যাচটাও মিস হয়েছে নেদার‌ল্যান্ডসের। ফাহিম ওই ওভারে দুটি ছক্কা ও একটি চার মেরে ম্যাচটা নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসেন। তার পর তো ১৯.৩ ওভারে ৪ মেরে নিশ্চিত করেন ৩ উইকেটের জয়। জয়ের নায়ক ফাহিম ১১ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন। শাহীন অপরাজিত থাকেন ৫ রানে। 

ডাচদের হয়ে ৩৩ রানে দুটি নেন আরইয়ান দত্ত। ২০ রানে দুটি নেন পল ফন মিকারেন। 

লক্ষ্য তাড়ায় শুরুটা খারাপ ছিল না পাকিস্তানের। পাওয়ার প্লেতেই পাঁচ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৫৩। সাহেবজাদা ফারহান ৩১ বলে ৪৭ রান করে শুরুর ভিত গড়েন। তাতে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। মাঝপথে দ্রুত কয়েকটি উইকেট তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে নেদারল্যান্ডস। ৭ উইকেট হারাতেই চাপে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে দলকে টেনে তোলেন ফাহিম আশরাফ। তাই ম্যাচসেরাও তিনি। 

এর আগে দিনের শুরুতে পাকিস্তানের স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৭ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। সর্বোচ্চ ৩৭ রান আসে অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসের ব্যাট থেকে। তাছাড়া বাস ডি লিড ৩০ ও মাইকেল লেভিট ২৪ রান করেছন। 

পাকিস্তানের হয়ে ২৪ রানে তিনটি উইকেট নেন সালমান মির্জা। দুটি করে নেন আবরার আহমেদ ও সাইম আইয়ুব। 

 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম