রশিদের জায়গায় আফগানদের টি-টোয়েন্টি অধিনায়ক জাদরান

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৬, ২১:২৬আপডেট : ০৫ মার্চ ২০২৬, ২১:২৬

শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের আগে অধিনায়ক পরিবর্তন করেছে আফগানিস্তান। দলটির টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে রশিদ খানের পরিবর্তে ইব্রাহিম জাদরানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ম্যাচ আয়োজন নিয়ে এখনও সংযুক্ত আরব আমিরাতের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এসিবি জানিয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই জাদরানকে টি–টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে। এদিকে টি–টোয়েন্টি সিরিজের পর যথারীতি ওয়ানডে সিরিজে দলের নেতৃত্বে থাকছেন হাশমতউল্লাহ শহীদী।

আগামী ১৩, ১৫ ও ১৭ মার্চ শারজাতে তিনটি টি–টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ২০, ২২ ও ২৫ মার্চ দুবাইয়ে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডেই আফগানিস্তানকে বিদায় নিতে হয়েছে। 

এই পারফরম্যান্সের পর দলে পরিবর্তন আনা হয়েছে। ফাস্ট বোলার ফজল হক ফারুকি, অলরাউন্ডার গুলবাদিন নাইব এবং উইকেটকিপার–ব্যাটার মোহাম্মদ ইসহাককে দুই সংস্করণের দল থেকেই বাদ দেওয়া হয়েছে।

এছাড়া প্রধান কোচ জোনাথন ট্রট তার মেয়াদ শেষ হওয়ায় পদ ছেড়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন আরেক ইংলিশ কোচ রিচার্ড পাইবাস।

আফগানিস্তানের টি–টোয়েন্টি দল

ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, নূর রহমান, সেদিকুল্লাহ অটল, দারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরাফুদ্দিন আশরাফ, রশিদ খান, নূর আহমদ, মুজিব উর রহমান, জিয়া উর রহমান শরিফি, ফরিদ আহমদ মালিক, আবদুল্লাহ আহমদজাই।

আফগানিস্তানের ওয়ানডে দল

হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটি, এএম গজনফর, জিয়া উর রহমান শরিফি, ফরিদ আহমদ মালিক, বিলাল সামি।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম