বিশ্বকাপ জয়ের পর সূর্যকুমারের লক্ষ্য অলিম্পিকের স্বর্ণপদক

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২৬, ১২:০৪আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১২:০৪

প্রথম দল হিসেবে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব গড়েছে ভারত। টানা দ্বিতীয় শিরোপা জয়েরও নজির গড়েছে তারা। তাতে সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতেরই এখন জয়জয়কার। দলটাকে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর এবার ২০২৮ অলিম্পিকে স্বর্ণপদক জয়ের লক্ষ্য ঠিক করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। 

আহমেদাবাদে ফাইনালের পর সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেছেন, ‘গত এক মাসের যাত্রা অবশ্যই অসাধারণ ছিল। যদিও শুরুটা আমাদের প্রত্যাশামতো হয়নি, এটা খেলাধুলারই অংশ। দল হিসেবে আমরা যা অর্জন করেছি, সেটি আপনাদের সামনে আছে (ট্রফি)। এতে আমি খুবই খুশি। এখন পরবর্তী লক্ষ্য হলো অলিম্পিক স্বর্ণপদক।’

২০২৮ সালের অলিম্পিকে পুরুষ ও নারী—উভয় বিভাগে ছয়টি করে দল অংশ নেবে।  আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ক্রিকেটকে আবারও অন্তর্ভুক্ত করেছে। সর্বশেষ এমনটা দেখা গিয়েছিল ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে। 

বর্তমান টি–টোয়েন্টি র‍্যাঙ্কিং অনুযায়ী, পুরুষ ও নারী—দুই বিভাগেই এশিয়া থেকে ভারতের অলিম্পিকে খেলার সম্ভাবনা রয়েছে। ২০২৮ সালে অলিম্পিকের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পোমোনা শহরের ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে। যা লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নির্মিত এক অস্থায়ী ভেন্যু।

বর্তমানে ভারত টি–টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাধারী। সূর্যকুমার বলেছেন, এখন তারা সামনের বছরগুলোতেই এই ধারাবাহিকতা ধরে রাখতে চান, ‘২০২৫ সালে আমরা চ্যাম্পিয়নস ট্রফি জিতেছি এবং সম্পূর্ণ ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছি। আর ২০২৬ সালে ঘরের মাঠে সমর্থকদের সামনে বিশেষ কিছু করতে চেয়েছিলাম। আমরা চাই ২০২৭, ২০২৮, ২০২৯ সালে এই ধারাবাহিকতা বজায় রাখতে এবং সেটা এভাবেই চালিয়ে যেতে চাই।’

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: লোগো-স্লোগান-থিম সং আহ্বান
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: লোগো-স্লোগান-থিম সং আহ্বান
সাইবার সক্ষমতা-দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে গতি আনার তাগিদ
সাইবার সক্ষমতা-দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে গতি আনার তাগিদ
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন