বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ মার্চ ২০২৬, ২০:০২আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২০:০২

এপ্রিলে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সফরের সূচি প্রকাশ করেছে। বাংলাদেশের মাটিতে এই প্রথম ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কা নারী দল।

শ্রীলঙ্কা দল আগামী ১৭ এপ্রিল বাংলাদেশে আসবে। এসেই চলে যাবে রাজশাহী। ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলনের পর ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ওয়ানডে  ২২ ও ২৫ এপ্রিল। তিনটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। 

ওয়ানডে সিরিজ শেষে ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা দল। মাঝে একদিন অনুশীলনের পর ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি–টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ৩০ এপ্রিল ও ২ মে, একই ভেন্যুতে। টি–টোয়েন্টি সিরিজের সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজ শেষ করে ৩ মে দেশে ফিরবে শ্রীলঙ্কা নারী দল।

এর আগে সবশেষ ২০১১ সালে নারীদের বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে বাংলাদেশে এসে ওয়ানডে খেলেছিল শ্রীলঙ্কা। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান