আশরাফুলদের গেট টুগেদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৬, ১০:২৭ আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১০:২৭

কোচ ওয়াহিদুল গনির সঙ্গে মোহাম্মদ আশরাফুলের নিবিড় সম্পর্ক। শুরুটা তার হাত ধরেই। এছাড়া শুধু আশরাফুল নন, প্রচুর ক্রিকেটার ওয়াহিদুল গনির হাত ধরে উঠে এসেছেন। নীরবে ক্রিকেটের সেবা করে থাকেন সাবেক ক্রিকেটার। গুরু দক্ষিণা দিতে তাই আশরাফুলসহ অন্যরা ঈদের পরদিনটি বেছে নেন।

ওয়াহিদুল গনির বাসায় গিয়ে সবাই মিলে উৎসবটা আরও রঙিন করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা তুলেও ধরেছেন আশরাফুল।

লিখেছেন, ‘গেট টুগেদার উইথ অঙ্কুর ক্রিকেটারস, ওয়াহিদুল গনি স্যারের বাসায়— যেখানে টানা ২৯ বছরের ঐতিহ্য ধরে রেখেছি আমরা। প্রতি বছর ঈদের পরের দিন একসাথে হওয়া, স্যারের বাসায় লাঞ্চ করা আর স্মৃতিগুলো নতুন করে বাঁচানো— এটাই আমাদের অঙ্কুর পরিবারের সবচেয়ে বড় আনন্দ।’

এরপরই যোগ করেন, ‘এই আয়োজনকে আরও বিশেষ করে তুলেছে জাতীয় দলের বর্তমান খেলোয়াড় রাকিবুল ও বিপ্লব, সঙ্গে ছিলেন প্রিয় কমেন্টেটর অমি। ক্রিকেট, বন্ধুত্ব আর ভালোবাসার এই বন্ধন যেন এমনই অটুট থাকে আরও অনেক বছর।’

/টিএ/আরকে/
সম্পর্কিত
লিটনের স্ক্যানে বড় সমস্যা নেই
জিম্বাবুয়ের কাছে হারের পর তামিমের বার্তা কী ছিল, জানালেন বাংলাদেশ কোচ
জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান
সর্বশেষ খবর
দাঙ্গা-লুটপাটে উত্তাল ফ্রান্স, পিএসজি-বার্সা ম্যাচ নিয়ে যা জানা গেলো
দাঙ্গা-লুটপাটে উত্তাল ফ্রান্স, পিএসজি-বার্সা ম্যাচ নিয়ে যা জানা গেলো
নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
বাংলাবিজ: কেবল পোর্টাল নয়, চাই প্রকৃত প্রশাসনিক রূপান্তর 
বাংলাবিজ: কেবল পোর্টাল নয়, চাই প্রকৃত প্রশাসনিক রূপান্তর 
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির