পিএসএল অভিষেকে জয় দেখলেন শরিফুল

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৬, ২০:০৩আপডেট : ২৮ মার্চ ২০২৬, ২০:০৫

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অভিষেকে জয় দেখেছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। তাদের দল পেশাওয়ার জালমি এদিন বাংলাদেশের আরেক তারকা লেগ স্পিনার রিশাদ হোসেনদের রাওয়ালপিন্ডি পিন্ডিজকে হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে। 

শুরুতে টস জিতে ব্যাট করেছে রাওয়ালপিন্ডি। ৪ উইকেটে ২১৪ রান করে তারা। ব্যাট হাতে ইনিংসের মূল কারিগর ছিলেন ওপেনার ইয়াসির খান। ৪৬ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। আরেক ওপেনার ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪১। শেষ দিকে ড্যারিল মিচেল ১৩ বলে ২৩ ও স্যাম বিলিংস ৮ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে স্কোরবোর্ড সমৃদ্ধ করেছেন। রিশাদকে অবশ্য ব্যাটিংয়ে আর নামতে হয়নি।

পিএসএল অভিষেকে বল হাতে বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম অবশ্য উইকেট ‍শূন্য থেকেছেন। ৪ ওভারে ৩১ রান খরচ করেছেন। পাওয়ার প্লেতে ৩ ওভার ঠিকঠাক করলেও শেষটায় ১৯তম ওভারে খরুচে হয়ে পড়েন। দিয়েছেন ১১ রান। এছাড়া আলী রেজা ৪২ রানে দুটি উইকেট নিয়েছেন। ৩৬ রানে একটি নিয়েছেন অ্যারন হার্ডি। আমের জামালও একটি নেন ৪৩ রানের বিনিময়ে।

জবাবে সম্মিলতি ব্যাটিং নৈপুণ্যে ১৯.১ ওভারেই ৫ উইকেট হারিয়ে ২১৫ রান তাড়া করে ছাড়ে পেশাওয়ার। জয়ের মঞ্চ গড়ে দেন মোহাম্মদ হারিস (৪৭) ও বাবর আজম (৩৯)। ৭৮ রানের ওপেনিং জুটি গড়েন তারা। বাবর ২৮ বলে ৪ চার ও ১ ছক্কার ইনিংস খেলে ফিরলে ভাঙে জুটি। হারিস যখন ফেরেন তখন ১০ ওভারেই দলটি ২ উইকেটে তুলে ফেলে ৯৬ রান। তার পর কুশল মেন্ডিস নেমেই ইনিংসে গতি ফেরান। ১৭ বলে ১ চার ও ২ ছক্কায় করেছেন ৩১। অ্যারন হার্ডিকে (৮) নিয়ে চাপ সৃষ্টি করছিলেন তিনি। হার্ডিকে ফিরিয়ে তৃতীয় উইকেটের পতন ঘটান বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। ১৫তম ওভারে কুশল ফিরলে পতন হয় চতুর্থ উইকেটের। তাতে চাপ বাড়লেও তখন আব্দুল সামাদ ও মাইকেল ব্রেসওয়েলের জুটি স্থিতি আনে। ১১ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৩ রানের বিধ্বংসী ইনিংসে দলকে দুইশ রানের কাছে নিয়ে বিদায় নেন সামাদ। তার পর আমের জামাল ৫ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭* রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে ভূমিকা রাখেন। সঙ্গী ব্রেসওয়েল ১৭ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৩৫ রানে। 

রাওয়ালপিন্ডির হয়ে ৪৫ রানে দুটি উইকেট নিয়েছেন আমাদ বাট। রিশাদ হোসেন ৩৫ রানে নিয়েছেন একটি। মোহাম্মদ আমির ৪৯ রানে ও আসিফ আফ্রিদিও ৩৭ রানে সমসংখ্যক উইকেট নিয়েছেন।    

 

 

/এফআইআর/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ