বল টেম্পারিং করে এবার নিষেধাজ্ঞার মুখে মোস্তাফিজদের সতীর্থ

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ১২:১৫আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১২:১৫

পাকিস্তান সুপার লিগে গতকাল বল টেম্পারিংয়ের কারণে মোস্তাফিজুর রহমানদের ম্যাচতো হাতছাড়া হয়েছেই। এবার নিষেধাজ্ঞার শাস্তির মুখে দাঁড়িয়ে তাদের লাহোর কালান্দার্স সতীর্থ ফখর জামান। তার বিরুদ্ধে বলের অবস্থা পরিবর্তনের অভিযোগ আনা হয়েছে। গতকাল করাচি কিংসের কাছে লাহোর চার উইকেটে পরাজয়ের পরই এই অভিযোগ আনা হয়েছে। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, ফখরের বিরুদ্ধে লেভেল–৩ মাত্রার অভিযোগ আনা হয়েছে। পিএসএলের একটি মৌসুমে প্রথমবার এমন অপরাধে ন্যূনতম এক ম্যাচ এবং সর্বোচ্চ দুই ম্যাচ নিষেধাজ্ঞার বিধান রয়েছে। ম্যাচ রেফারি রোশন মহানামা আগামী দুই দিনের মধ্যে এ বিষয়ে শুনানি করবেন। তবে ফখর অভিযোগ অস্বীকার করে লড়াই করবেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে কিংসের রান তাড়ার শেষ ওভারের আগমুহূর্তে। অন-ফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি হারিস রউফের কাছ থেকে বলটি পরীক্ষা করার জন্য নেন। এর আগে বলটি শাহীন শাহ আফ্রিদি ও ফখর জামানের হাতে হাতবদল হয়েছিল। এরপর ফয়সাল দীর্ঘ সময় অন্য আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে আলোচনা করেন এবং দুজন মিলে বল পরিবর্তনের সিদ্ধান্ত নেন, কারণ তাদের মতে বলের অবস্থা পরিবর্তন তথা টেম্পারিং করা হয়েছিল।

এরপর করাচি কিংসকে পাঁচ রান পেনাল্টি দেওয়া হয়। পাশাপাশি ব্যাটসম্যান খুশদিল শাহ ও আজম খানকে নতুন বল বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লাহোর অধিনায়ক শাহীন আফ্রিদির মন্তব্যে বোঝা গেছে, পেনাল্টি রান দেওয়ার কারণ তার কাছে স্পষ্ট নয়। তিনি বলেছেন, ‘দেখা যাক, আম্পায়াররা কী বলেন।’

শেষ পর্যন্ত এই পাঁচ রানই ম্যাচে বড় প্রভাব ফেলে। শেষ ওভারে যেখানে দরকার ছিল ১৪ রান, পেনাল্টির পর সমীকরণ নেমে আসে ৯ রানে। এরপর ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে কিংস। প্রথম বলে একটি উইকেট পড়লেও আব্বাস আফ্রিদি হারিস রউফকে একটি চার ও একটি ছক্কা মেরে জয়ের বন্দরে পৌঁছান। 

/এফআইআর/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ