আইপিএলে ধোনিকে কবে থেকে পাওয়া যাবে? 

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৬আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৬

আইপিএলের চলতি মৌসুমে এখনও জয়ের দেখা পায়নি চেন্নাই সুপার কিংস (সিএসকে)। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে পাঁচবারের চ্যাম্পিয়নরা টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। গত আইপিএলে তলানিতে থাকা দলটির পারফরম্যান্স এবারও নিম্নমুখী। শুরুর দিকের ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিও বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।

৪৪ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার কাফ মাংসপেশির চোটে ভুগছেন। যার কারণে মৌসুমের প্রথম তিন ম্যাচেই মাঠে নামতে পারেননি।

ভক্তরা যখন ধোনির ফেরার অপেক্ষায়, তখন তাদের জন্য এসেছে হতাশার খবর। ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাইয়ের আগামী ম্যাচেও ধোনির খেলা প্রায় অনিশ্চিত। ম্যাচটি ১১ এপ্রিল চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রতিবেদন অনুযায়ী, ধোনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং ম্যাচ ফিটনেস ফিরে পেতে তার আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে। তবে ১৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে তাকে দলে পাওয়ার আশায় আছে চেন্নাই।

ধোনির পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসের ইনজুরিও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও সিএসকের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথন জানিয়েছেন, ব্রেভিসের অবস্থা উন্নতির দিকে, ‘এমএস পুনর্বাসন প্রক্রিয়ায় আছে, সময় লাগবে। কত সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না। আমরা আশা করছি ব্রেভিসকে পরের ম্যাচে পাওয়া যাবে, তবে সেটি নির্ভর করছে তার উন্নতির ওপর।’

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম