নাহিদ-শরিফুলদের কাছে মোস্তাফিজদের হার 

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ২১:২০আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ২১:২০

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শনিবার মোস্তাফিজুর রহমানদের লাহোর কালান্দার্সকে ৭৬ রানে উড়িয়ে দিয়েছে নাহিদ রানা ও শরিফুল ইসলামদের পেশাওয়ার জালমি। বল হাতে আবারও আলো ছড়িয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। জয়ে অবদান রেখেছেন আরেক পেসার শরিফুল ইসলামও।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে পেশাওয়ার। ৫ ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। লাহোর ৫ ম্যাচে ২ জয়ে ষষ্ঠস্থানে রয়েছে। 

টস হেরে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক বাবর আজম ও কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহ পায় জালমি। বাবর ৪০ বলে ৪৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন। তাতে ছিল ৩টি চার ও ১টি ছয়। মেন্ডিস ৪৮ বলে ঝড়ো ৭৪ রানে ইনিংসে গতি ধরে রাখেন। তাতে ৭ উইকেটে ১৭৩ রান তোলে জালমি।

লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানও নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩০ রানে নেন দুটি উইকেট। 

জবাবে ধসে পড়ে লাহোরের ইনিংস। প্রথম ওভারেই মোহাম্মদ নাঈমকে ১ রানে ফিরিয়ে দিয়ে দারুণ শুরু এনে দেন শরিফুল ইসলাম।
তার পর আক্রমণে আসেন নাহিদ রানা। পাওয়ার প্লের ষষ্ঠ ওভারে এসেই তুলে নেন আব্দুল্লাহ শফিকের (২১) উইকেট। ৩ ওভারে ১৫ রানে নিয়েছেন ২ উইকেট। তাতে ৭০ রানের মধ্যেই ৮ উইকেট হারিয়ে বসে লাহোর। 

পেশাওয়ারের সেরা বোলিংটা করেছেন মাইকেল ব্রেসওয়েল ও সুফিয়ান মুকিম। দুজনেই ৩টি উইকেট নিয়েছেন। শেষ পর্যন্ত ১৭ ওভারে ৯৭ রানে গুটিয়ে যায় লাহোরের ইনিংস। 

/এফআইআর/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ