পাকিস্তান জাতীয় দল থেকে শহীদ আফ্রিদি, উমর আকমল ও আহমেদ শেহজাদকে দূরে রাখার পরামর্শ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাদের উপস্থিতি দলকে শক্তিশালী করার অন্তরায় বলে মনে করছেন দলের ম্যানেজার ইন্তিখাব আলম ও সদ্য পদত্যাগী কোচ ওয়াকার ইউনুস।
ওই তিন খেলোয়াড়কে জাতীয় দল থেকে দূরে রাখার পরামর্শ দিয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছেন তারা। ডন নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে একটি শক্তিশালী দল গঠনে প্রধান বাধা এই তিন ক্রিকেটার। তাদের আচরণগত সমস্যা দলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে প্রধান বাধা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ওই রিপোর্ট আমলে নিয়েছে বোর্ড। শিগগিরই আফ্রিদি-আকমল-শেহজাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আফ্রিদি ইতোমধ্যে অধিনায়কত্ব ছেড়েছেন। জানা গেছে, তাকে আর দলেও ডাকবে না পিসিবি।
/এমআর/








