মোস্তাফিজদের দলের মালিকানা কিনলেন বেলিংহাম

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ১৩:৫৪আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৩:৫৫

দ্য হান্ড্রেড টুর্নামেন্টের ৮ ফ্র্যাঞ্চাইজির একটি হচ্ছে এজবাস্টনভিত্তিক বার্মিংহাম ফিনিক্স। এই দলটিতেই প্রথম বাংলাদেশি হিসেবে নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমান। দলটি আবারও আলোচনায় রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড তারকা জুড বেলিংহামের কল্যাণে। ফ্র্যাঞ্চাইজিটির ১.২ শতাংশ মালিকানা কিনেছেন এই তারকা মিডফিল্ডার।

আরও পড়ুন: দ্য হান্ড্রেডে মোস্তাফিজকে কিনেছে বার্মিংহাম

বার্মিংহামকে গত বছর বিক্রির জন্য তোলা হয়েছিল। সেবার যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট ৪০ মিলিয়ন পাউন্ডে ৪৯ শতাংশ শেয়ার কিনে নেয়। তারা বেলিংহামের সাবেক ক্লাব বার্মিংহাম সিটিরও মালিক। বাকি ৫১ শতাংশ ধরে রাখে ওয়ারউইকশায়ার।

নতুন এই চুক্তিতে দুই পক্ষ থেকেই ০.৬ শতাংশ করে শেয়ার নিয়েছেন বেলিংহ্যাম। ফলে ওয়ারউইকশায়ার এখনও ৫০.৪ শতাংশ মালিকানা নিয়ে এর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। প্রায় ১০ লাখ পাউন্ড মূল্যের এই চুক্তি বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

২২ বছর বয়সী বেলিংহাম ক্রিকেটপ্রেমী হিসেবেও পরিচিত। তিনি ওরচেস্টারশায়ারের হ্যাগলি ক্রিকেট ক্লাবে বয়সভিত্তিক ক্রিকেট খেলেছেন। গত বছর এক সাক্ষাৎকারে কোন ক্রীড়াবিদের সঙ্গে জায়গা বদল করতে চান—এমন প্রশ্নে তিনি ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের নাম বলেছিলেন।

/এফআইআর/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ