বৃথা গেলো স্বর্ণার লড়াই, হারে শুরু বাংলাদেশের 

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ১৭:৫৩ আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৭:৫৩

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার পর টি-টোয়েন্টি সিরিজেও হতাশায় শুরু করলো বাংলাদেশ। মঙ্গলবার সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৫ রানে হেরেছে নিগার সুলতানার দল।

১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার (২৩) ও জুয়াইরিয়া ফেরদৌস (১৬) ৪ ওভারে ৩৯ রানের জুটি গড়েন।

এই জুটি ভাঙতেই ধস নামে। দ্রুত আউট হন শারমিন আক্তার (১) ও অধিনায়ক নিগার সুলতানা (০)। পাওয়ারপ্লেতেই ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর সোবহানা মোস্তারি ধীরগতিতে ২৬ বলে ১৬ রান করেন। অন্যপ্রান্তে লড়াই চালিয়ে যান স্বর্ণা আক্তার। রান আউট হওয়ার আগে ৪৫ বলে ৬০ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল চারটি চার ও দুটি ছক্কা। তবে তার একার লড়াইয়ে ম্যাচে ফেরা সম্ভব ছিল না। ব্যবধান কমিয়েছে মাত্র। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩৬ রানে থামে বাংলাদেশ।

বল হাতে শ্রীলঙ্কার মালকি মাদারা, মিথালি অযোদ্ধা ও অধিনায়ক চামারি আতাপাত্তু দুটি করে উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪ উইকেটে তোলে ১৬১ রান। ইমেশা দুলানির ৪০ বলে ৫৫ ও হর্ষিতা সামারাবিক্রমার ৩৫ বলে ৬১ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় তারা।

তৃতীয় উইকেটে ইমেশা ও হর্ষিতা ৮০ রানের জুটি গড়ে ভিত গড়েছেন। ইমেশার ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি। হর্ষিতার ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা। 

বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ২৯ রানে নেন দুটি উইকেট। এছাড়া মারুফা আক্তার ও শততম টি-টোয়েন্টি খেলতে নামা নাহিদা আক্তার একটি করে উইকেট নেন।

/এফআইআর/
সম্পর্কিত
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত