টাইগারদের সিরিজ জয়ের মিশনে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৪আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয়ের পর বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের মিশন। আজ বুধবার দুপুর ২টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি জয় পেলেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা। তবে টাইগারদের সেই লক্ষ্য পূরণের দিনে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ম্যাচটি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। 

মঙ্গলবার দিনভর ভারী থেকে মাঝারি বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। যার ফলে নিউজিল্যান্ড তাদের ঐচ্ছিক অনুশীলন ইনডোরে সরিয়ে নিতে বাধ্য হয়। সেখানেও অংশ নেন মাত্র কয়েকজন ক্রিকেটার। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ দল অনুশীলন করেনি, বিশ্রাম বেছে নিয়েছে। 

প্রথম ম্যাচে মিডল অর্ডারের দৃঢ়তায় ছয় উইকেটের জয় তুলে নেওয়ায় আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ। তবে উদ্বেগ রয়েছে ওপেনিং জুটি নিয়ে। ওই ম্যাচে পাওয়ারপ্লেতে ব্যাট হাতে ছন্দ খুঁজে পাননি সাইফ হাসান ও তানজিদ তামিম।  

বিপরীতে নিউজিল্যান্ডের ব্যাটাররা রীতিমতো ঝড় তুলে খেলেছে। পাওয়ার প্লেতে দারুণ শুরুর পর শেষ পর্যন্ত ১৮২ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। তবে এই স্কোরকে দুইশর নিচে আটকে রাখতে বড় ভূমিকা ছিল মেহেদী হাসান ও রিশাদ হোসেনের। ফলে মঙ্গলবার বিসিবির ভিডিও বার্তায় এই ম্যাচ জয়ের বড় কৃতিত্ব বোলারদেরই দিয়েছেন অফস্পিনার মেহেদী, ‘শুরুতেই আমাদের কিছুটা সংগ্রাম করতে হয়েছে। তবে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসি। রিশাদের ওভারগুলো খুব ভালো ছিল, আর শেষ দিকে আমি দুই ওভারে ভালো কামব্যাক করি। এই দুই স্পেলে আমরা মাঝের ওভার অনেক ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। যদি সেই সময়টা আরেকটু ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারতাম, তাহলে হয়তো আরও ২০ রান বেশি হজম করতে হতো।’

ব্যাটিং-সহায়ক উইকেটে বোলারদের আধিপত্য বিস্তার করা কিছুটা কঠিন। সেই কঠিন কাজে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। মেহেদীর মতে, ‘যদি উইকেট ঠিকমতো পড়া করা যায়, তাহলে আমি বলবো বোলিংয়ের দিক থেকে আমরা নিউজিল্যান্ডের চেয়ে ভালো করেছি। গত এক-দেড় বছরে স্পিনাররা সত্যিই ডমিনেটিং পারফরম্যান্স করে আসছে। বিদেশের কন্ডিশনেও রিশাদ, নাসুম বা আমি যেই সুযোগ পাচ্ছে, ভালো করছে।’

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন