বৃষ্টিতে ভেসে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৬, ১৩:৩৫আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৬:২৩

চট্টগ্রামে দিনভর বৃষ্টিতে শেষ পর্যন্ত কোনও বল না গড়িয়েই পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি। টসটাও করা যায়নি। তাতে শনিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী। বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।  

চট্টগ্রামে বৃষ্টি, ওভার কাটা শুরু

নির্ধারিত ৩টা ১০ মিনিটেও খেলা শুরু করা যায়নি। তাই শুরু হয়েছে ওভার কাটা। চট্টগ্রামে এখনও বৃষ্টি হচ্ছে। 

বৃষ্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শুরু হতে দেরি

বৃষ্টিতে দুপুর দেড়টায় টস করা যায়নি। ফলে নির্ধারিত সময় দুপুর ২টাতে খেলাও শুরু হয়নি। বেলা ৩টা ১০ মিনিটের মধ্যে খেলা শুরু না হলে ওভার কাটা শুরু হবে। ৫ ওভারের ম্যাচের জন্য কাট অফ টাইম হচ্ছে বিকাল ৪টা ৫০ মিনিট। 

চট্টগ্রামে বৃষ্টি, যথাসময়ে হচ্ছে না টস

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। খেলা আজ দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই বৃষ্টি ঝরছে চট্টগ্রামে। ক্রিকইনফোর খবর অনুযায়ী বাংলাদেশ-নিউজিল্যান্ডের দুই দলই মাঠে এসে পৌঁছেছে। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যথাসময়ে টস হচ্ছে না।   

প্রথম ম্যাচ বাংলাদেশ ৬ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। 

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন