ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৩ পেসারের বড় লাফ 

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬, ১৬:৩১ আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৬:৩১

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর র‌্যাঙ্কিংয়েও তার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষ করে পেস বোলাররা। সিরিজজুড়ে দাপট দেখিয়ে পেসার শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা মিলে নিয়েছেন মোট ১৮ উইকেট। ফলে ওয়ানডে বোলারদের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বড় উত্থান ঘটেছে তাদের। শরিফুল ১১ ধাপ এগিয়ে ২৮তম, মোস্তাফিজ ১৪ ধাপ এগিয়ে ৪১তম এবং সিরিজসেরা নাহিদ রানা ১৬ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন। 

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও একই চিত্র দেখা গেছে। সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে ৩২তম এবং লিটন দাস ১৫ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে উঠে এসেছেন।

অলরাউন্ডারদের তালিকায়ও উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে অপরাজিত ২২ রান এবং দুই উইকেট নেওয়ায় ২৮ বছর বয়সী এই ক্রিকেটার এক ধাপ এগিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে উঠেছেন।

এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পর হালনাগাদ র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ। ডানহাতি ব্যাটার তাওহীদ হৃদয় সিরিজের প্রথম ম্যাচে ম্যাচসেরা পারফরম্যান্সে একটি চমৎকার অর্ধশতক উপহার দেন। তার পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিনি ৯ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠেছেন। সতীর্থ পারভেজ হোসেন ইমনও তিন ধাপ এগিয়ে যৌথভাবে ৪০তম স্থানে উঠে এসেছেন।

টি-টোয়েন্টির বোলারদের তালিকায় উন্নতি হয়েছে অফস্পিনার মেহেদী হাসানেরও। ৩ ধাপ এগিয়ে যৌথভাবে ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি।

 

/এফআইআর/
সম্পর্কিত
জিম্বাবুয়ের কাছে হারের পর তামিমের বার্তা কী ছিল, জানালেন বাংলাদেশ কোচ
জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান
জয়ের খুব কাছে গিয়েও হলো না, আফগানিস্তানের সঙ্গে টাই বাংলাদেশের
সর্বশেষ খবর
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
জলরাশির গর্জনময় সৌন্দর্যে মুগ্ধতার অনন্য জগৎ ইগুয়াজু জলপ্রপাত
জলরাশির গর্জনময় সৌন্দর্যে মুগ্ধতার অনন্য জগৎ ইগুয়াজু জলপ্রপাত
মঙ্গলের ‘চাঁদ’ থেকে গুঁড়ো পাথর আনতে জাপানের ঐতিহাসিক অভিযান
মঙ্গলের ‘চাঁদ’ থেকে গুঁড়ো পাথর আনতে জাপানের ঐতিহাসিক অভিযান
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন