আমাদের ভালো সুযোগ আছে সিরিজ জেতার: শামীম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৬, ১৫:৩৩আপডেট : ০১ মে ২০২৬, ১৫:৩৩

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতলেও দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। চট্টগ্রামে দুই ম্যাচের পর কাল শনিবার দুপুর ২টায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ঢাকায়। মিরপুরের সেই ম্যাচের আগে শামীম হোসেন বলেছেন, শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিতের লক্ষ্যেই মাঠে নামবেন তারা। 

শুক্রবার বৃষ্টি ঝরলেও বাংলাদেশ দল অনুশীলন করেছে। এদিন দলের প্রতিনিধি হিয়ে আসা শামীম জানালেন, শনিবার বৃষ্টির শঙ্কা থাকলেও এসব নিয়ে দলের মাঝে কোনও কথা হয়নি। তবে সিরিজ নিয়ে তিনি বলেছেন, ‘আমাদের ভালো সুযোগ আছে সিরিজ জেতার। অবশ্যই আমরা জয়ের জন্য খেলতে চাইবো।’

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৬ উইকেটে জয়ের দিনে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস উপহার দেন শামীম। তাওহীদ হৃদয়ের সঙ্গে ১৯ বলে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটির সঙ্গে ১৩ বলে ৩১* রানের ঝড়ো ইনিংসও উপহার দিয়েছেন। তাতে রান তাড়ার কাজটা সহজেই হয়ে গেছে। যেখানে শেষ ১০ ওভারে দারকার ছিল ১০৬ রান। সেখানে স্বাগতিক দল ১২ বল হাতে রেখেই সেই কাজটা শেষ করেছে। শামীম মনে করেন, ‘এভাবেই টি-টোয়েন্টি খেলা উচিত। আমি যখনই ব্যাট করতে নামি একটু পজিটিভ ভাবনা নিয়ে যাই সব সময়। ফলে যদি একটু আক্রমণাত্মক খেলতে পারি দলের জন্য, তাহলে সেটা অনেক ভালো।’

এ সময় অধিনায়ক লিটন দাসের প্রতি কৃতজ্ঞতা জানান শামীম, ‘লিটন ভাইকে অনেক ধন্যবাদ দেবো। একজন অধিনায়ক হিসেবে যেটা করা দরকার, উনি সেটা করেছেন, আমাকে দলে ফিরিয়েছেন। এর পরেই ভালো খেলতে পেরেছি। অধিনায়কের ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে।’

/এফআইআর/ 
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন