শেষ টি-টোয়েন্টিতে শামীমকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৬, ১৭:২৫আপডেট : ০১ মে ২০২৬, ১৭:২৫

প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচের গতিপ্রকৃতি পরিবর্তনে ভূমিকা ছিল বাংলাদেশের ব্যাটার শামীম হোসেনের। তার শেষ দিকের ক্যামিওতে অনায়াস রান তাড়ায় ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। কাল শনিবার দুপুর ২টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিকে সামনে রেখে শামীমের ব্যাটিং নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছে নিউজিল্যান্ড। 

মাত্র ১৩ বলে শামীমের অপরাজিত ৩১ রানের ইনিংস কিউই বোলারদের বিকল্প ভাবারই সুযোগ দেয়নি। তবে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে খেলা তার নো লুক শটটি বিশেষভাবে নজর কেড়েছে। তা নিয়ে শুধু দর্শকরাই নন, আলোচনা করেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও। 

শুক্রবার নিউজিল্যান্ডের ব্যাটার ডিন ফক্সক্রফট ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্বীকার করেন, ম্যাচের শেষ দিকে শামীমের ঝড়ো ব্যাটিং তাদের ডেথ বোলিংয়ের দুর্বলতা উন্মোচন করে ছেড়েছে, ‘শেষদিকে সে অসাধারণ ইনিংস খেলেছে, যা আমাদের ডেথ বোলারদের ওপর চাপ তৈরি করেছে। এটা এমন একটি জায়গা, যেখানে আমাদের উন্নতি করতে হবে।’

ফক্সক্রফট জানান, শামীমের উদ্ভাবনী শট খেলা নিউজিল্যান্ড দলের অনেকের কাছেই নতুন অভিজ্ঞতা, কারণ তাদের বেশ কয়েকজন আগে কখনও এই বাংলাদেশি ব্যাটারের মুখোমুখি হননি, ‘ওই শটটি সত্যিই অবিশ্বাস্য ছিল। আমাদের অনেকেই আগে তার বিপক্ষে খেলেনি।’

মিরপুরের ম্যাচের আগে তাই শামীমকে নিয়ে বিশ্লেষণ করেছে সফরকারীরা। ফক্সক্রফটও জানালেন সেই কথা, ‘আমরা এখন তাকে নিয়ে পর্যাপ্ত বিশ্লেষণ করেছি। আশা করছি, আগামী ম্যাচে ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারবো এবং তার এমন শটগুলো নিয়ন্ত্রণে রাখতে পারবো।’

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন