ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৬, ১২:১৪আপডেট : ০২ মে ২০২৬, ১২:১৮

চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেছে। তাই আজ শনিবার মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী। দুপুর ২টায় জয়ের লক্ষ্যেই নামবে বাংলাদেশ। ম্যাচটা দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। 

সিরিজ জয়ের লক্ষ্যের সামনে দাঁড়িয়ে লিটন দাসের সামনে আবার ইতিহাস গড়ার হাতছানি। কিউইদের বিপক্ষে কোনো সফরে এর আগে একাধিক সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই কীর্তি গড়ার সামনে লিটন দাসের দল। 

ওয়ানডে সিরিজে শুরুর ধাক্কা সামলে ২-১ ব্যবধানে জয় পাওয়ার পর সেই ছন্দ টি-টোয়েন্টিতেও ধরে রেখেছে তারা। প্রথম ম্যাচে আত্মবিশ্বাসী জয় পেলেও চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে কোনো বলও মাঠে না গড়িয়েই পরিত্যক্ত হয়েছে। তবে সার্বিকভাবে ছন্দে থাকায় পুরো দলই এখন আত্মবিশ্বাসী। শামীম শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেই কথাই বলে গেছেন, ‘আমাদের ভালো সুযোগ আছে সিরিজ জেতার। অবশ্যই আমরা জয়ের জন্য খেলতে চাইবো।’ 

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের মূলে ছিল মিডল অর্ডারের বিস্ফোরক ব্যাটিং। পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় ও শামীম হোসেন গুরুত্বপূর্ণ জুটি আর বিস্ফোরক ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়েছেন। তাদের ব্যাটে ১৮৩ রানের লক্ষ্য দুই ওভার হাতে রেখেই টপকে যায় বাংলাদেশ। চাহিদা মতো গতি বাড়ানোর সামর্থ্য দেখিয়ে টি-টোয়েন্টিতে দীর্ঘদিনের মিডল অর্ডারের দুর্বলতা কাটিয়ে ওঠারও ইঙ্গিত দেওয়া গেছে এর মাধ্যমে। 

তবে আজ মিরপুরের উইকেট ভিন্ন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। টানা বৃষ্টির কারণে কয়েকদিন উইকেট ঢাকা থাকায় শুরুতে পেসাররা কিছুটা সহায়তা পেতে পারেন। তবে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিন সহায়ক হয়ে ওঠাই মিরপুরের উইকেটের স্বাভাবিক বৈশিষ্ট্য। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির কারণে ম্যাচ আবারও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আজ বৃষ্টি শঙ্কা মাথায় নিয়েই মাঠে নামতে হচ্ছে লিটনদের। 

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বিশ্বকাপে সবচেয়ে কম হলুদ কার্ড, ফেয়ার প্লে পুরস্কার নেদারল্যান্ডসের
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন