পিএসএলের দ্বিতীয় শিরোপা জালমির, কেমন করলেন নাহিদ?

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২৬, ০১:১৯আপডেট : ০৪ মে ২০২৬, ০১:৩৬

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে নাহিদ রানাকে খেলিয়ে উপকৃতই হয়েছে পেশোয়ার জালমি। দুর্দান্ত বোলিং উপহার দিয়েছেন বাংলাদেশের স্পিড স্টার। তার ২ উইকেট শিকারের দিনে শিরোপা নিয়ে মাঠ ছেড়েছে জালমি। তবে ব্যাট-বলে জয়ের মঞ্চ গড়তে বড় ভূমিকা ছিল তার সতীর্থ অলরাউন্ডার অ্যারন হার্ডির। লাহোরে হায়দরাবাদ কিংসমেনকে ৫ উইকেটে হারিয়েছে তারা।  

টসে হেরে আগে ব্যাট করেছে হায়দরাবাদ। এদিন নাহিদের কারণে বিস্ফোরক ব্যাটিং আর করা হয়নি গ্লেন ম্যাক্সওয়েলের। নাহিদের প্রথম শিকার হন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার। ডানহাতি এই ব্যাটার দ্রুতগতির শর্ট ডেলিভারিতে বল লাগাতে ব্যর্থ হয়ে গোল্ডেন ডাকে বিদায় নেন। এরপর ২৩ বছর বয়সী এই পেসারের গতির সামনে অসহায় ছিলেন টেইলএন্ডার হুনাইন শাহ। নিজের তৃতীয় ওভারে তাকে বোল্ড করে ফেরান নাহিদ। তখন হায়দরাবাদের ইনিংসের ১৪তম ওভার চলছিল। ওই ওভারটি মেডেনও দেন নাহিদ।

চার ওভারের কোটা পূরণ করে নাহিদ রানা ২২ রান দিয়ে উইকেট নেন ২টি। আরও একটি উইকেট পেতে পারতেন। সাইম আইয়ুবকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেছিলেন। তখন আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন পাকিস্তানি ব্যাটার। রিপ্লেতে দেখা যায় বলটি লেগ স্টাম্পের বাইরে পিচ করেছিল।

জালমির হয়ে সেরা বোলার ছিলেন অ্যারন হার্ডি। ২৭ রানে ৪ উইকেট নিয়েছেন। তাতে ১৮ ওভারে ১২৯ রানে শেষ হয় হায়দরাবাদের ইনিংস। ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলেছেন কেবল সাইম আইয়ুব। ৫০ বলে ৫৪ রান করেছেন তিনি। 

জবাবে অ্যারন হার্ডির অলরাউন্ড নৈপুণ্যে ১৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে পেশোয়ার জালমি। হার্ডি ৩৯ বলে ৫৬ রানের ম্যাচ জেতানো ইনিংসে অপরাজিত থেকেছেন। তাতে ছিল ৯টি চার। এছাড়া ৩৪ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলেছেন আব্দুল সামাদ।  

/এফআইআর/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ