ফরম্যাট বেছে খেলার গুঞ্জনে বাবর আজম যা বললেন

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২৬, ১৩:৩০আপডেট : ০৪ মে ২০২৬, ১৩:৩০

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জয়ের উৎসবের মধ্যেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন বাবর আজম। ফরম্যাট বেছে খেলার যে গুঞ্জন চাউর হয়েছিল তা নাকচ করে দিয়েছেন তিনি। পেশোয়ার জালমির শিরোপা জয়ী অধিনায়ক বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলতে চান তিনি। 

রবিবার পিএসএলের ফাইনালে হায়দরাবাদ কিংসম্যানকে পাঁচ উইকেটে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতেছে জালমি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ফরম্যাট বেছে খেলার প্রসঙ্গ উঠতেই সেটি থামিয়ে দিয়ে বাবর বলেন, ‘চিন্তা করবেন না, আমি তিন ফরম্যাটেই খেলবো।’ সঙ্গে যোগ করেন, কোন ফরম্যাটে খেলবেন বা খেলবেন না, সেই সিদ্ধান্ত নেওয়া খেলোয়াড়দের কাজ নয়। খেলোয়াড়ের কাজ হলো খেলা।

ব্যাটিং দক্ষতা উন্নয়নে লাল বলের ক্রিকেটের গুরুত্বও তুলে ধরেন বাবর। তার মতে, ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং লম্বা ইনিংস গড়ার সামর্থ্য তৈরি করতে টেস্ট ক্রিকেটের বিকল্প নেই,‘আমার মতে, প্রত্যেক খেলোয়াড়েরই সব ফরম্যাটে খেলা উচিত। লাল বলের ক্রিকেট আপনাকে বিশাল অভিজ্ঞতা দেয়। কীভাবে ইনিংস গড়তে হয়, ধৈর্য ধরতে হয়—এসব শেখায়।’

শিরোপা জয়ের অনুভূতি নিয়ে বাবর বলেছেন, ‘দেরিতে হলেও ভালো... কখনো কিছু দেরিতে আসে, আবার কখনো দ্রুত আসে।’

পিএসএলে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল পারফরমার ছিলেন বাবর। ১১ ম্যাচে ৫৮৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। একমাত্র ব্যাটার হিসেবে দুটি সেঞ্চুরিও করেছেন এবার।

/এফআইআর/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস