আইসিসি র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে বাংলাদেশ  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৬, ১৮:০৮ আপডেট : ০৫ মে ২০২৬, ১৮:১১

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দাপুটে পারফরম্যান্সই দেখিয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। যার স্বীকৃতি মিলেছে আইসিসির হালনাগাদকৃত বার্ষিক র‌্যাঙ্কিংয়ে। এবার শ্রীলঙ্কান দলকে পেছনে ফেলে আটে উঠেছে তারা। 

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ২০২৫ সালের মে মাসের পর থেকে খেলা ম্যাচগুলোর ১০০ শতাংশ রেটিং পয়েন্ট বিবেচনায় নেওয়া হয়েছে। আর আগের দুই বছরের ক্ষেত্রে নেওয়া হয়েছে অর্ধেক (৫০ শতাংশ)। ফলে ৬ রেটিং পয়েন্ট কমাতেই পতন হয়েছে শ্রীলঙ্কার। ২২১ রেটিং নিয়ে তারা এখন ৯ নম্বরে। আর বাংলাদেশের এক পয়েন্ট (মোট ২২৫) বাড়াতে এক ধাপ এগিয়ে আটে চলে এসেছে লিটন দাসের দল। এক পয়েন্ট দূরে থেকে দশ নম্বরে রয়েছে আফগানিস্তান (২২০)। জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড যথাক্রমে ১১ ও ১২ নম্বরে। 

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারত শীর্ষস্থান ধরে রেখেছে। তাদের রেটিং ২৭৫। তার পর যথাক্রমে রয়েছে- ইংল্যান্ড (২৬২), অস্ট্রেলিয়া (২৫৮), নিউজিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০), ওয়েস্ট ইন্ডিজ (২৩৩)। 

নারীদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে দশ নম্বরে। নিগার সুলতানাদের রেটিং ১৯৯। নারীদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দল হচ্ছে অস্ট্রেলিয়া। 

/এফআইআর/
সম্পর্কিত
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত