টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল ঘোষণা, আছেন কারা? 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মে ২০২৬, ১৪:০৪ আপডেট : ১০ মে ২০২৬, ১৪:০৪

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল করেছে ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে নারীদের সর্বোচ্চ এই আসর। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই দল নিয়ে বিশ্বকাপে ভালো কিছুর আশায় বাংলাদেশ। স্পিন ও অলরাউন্ডার নির্ভর স্কোয়াডে ভারসাম্য রাখার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট।

দলে তেমন কোনো চমক নেই। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দল থেকে পরিবর্তন আছে একটি। বাদ পড়েছেন শারমিন সুলতানা, তার বদলে ফিরেছেন তাজ নেহার।

প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ এ নিয়ে আজ রবিবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘তাজ নেহার বহুমুখী একজন ব্যাটার, যিনি ১ থেকে ৬ নম্বর পজিশনের যেকোনো জায়গায় ব্যাটিং করতে পারে। বিশেষ করে ইনিংসের শেষ ৫ ওভারে রান তোলার যে সমস্যা দলে রয়েছে, তাজ নেহার সেটি সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।’

এরপর তার দল নিয়ে ব্যাখ্যা, ‘বাংলাদেশের ক্রিকেটে ভালো পেসারের পাইপলাইন বেশ সংকীর্ণ এবং অনেক সময় গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা ইনজুরিতে পড়ে। যদিও ইংল্যান্ডের কন্ডিশন পেস সহায়ক হওয়ার কথা, তবে সাম্প্রতিক সময়ে সেখানে উইকেট অনেকটা উপমহাদেশের মতো আচরণ করছে, যেখানে বল স্পিন করে। তাই কন্ডিশন বিবেচনা করে এবং স্পিনারদের ওপর ভরসা রেখে দল সাজানো হয়েছে।’

অধিনায়ক জ্যোতির পারফরম্যান্স নিয়ে সাজ্জাদের কথা,‘জ্যোতির (নিগার) বিশ্বমানের হয়ে ওঠার সামর্থ্য রয়েছে, কিন্তু সে দীর্ঘ সময় ধরে ইনজুরি নিয়ে খেলছে। এই ইনজুরি না থাকলে সে হয়তো আরও উচ্চপর্যায়ে যেতে পারতো।। ইনজুরি নিয়ে খেলা চালিয়ে যাওয়া তার ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ এবং এর একমাত্র সমাধান হলো পর্যাপ্ত বিশ্রাম।’

বিশ্বকাপে এবার ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রধান নির্বাচক অন্তত তিনটি ম্যাচ জিততে চান।  তার আশা, ‘পাঁচটি ম্যাচের মধ্যে আমাদের আশা আছে, তিনটি ম্যাচে আমরা জিতবো। আমাদের টার্গেট হলো নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই তিনটা ম্যাচ আমাদের জেতা উচিত বলে আমি মনে করি।’

এবারের বিশ্বকাপ শুরু ১২ জুন। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ১৭ জুন লিডসে খেলা অস্ট্রেলিয়ার সঙ্গে, ২০ জুন ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে, একই মাঠে পরের ম্যাচ ভারতের বিপক্ষে, ২৮ জুন লর্ডসে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে নিগার- নাহিদারা। দেশ ছাড়বেন আগামী ২৫ মে।

বাংলাদেশ  দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়ায়রিয়া ফেরদৌস ও তাজ নেহার।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত