গাড়ি জিতেও চালাতে পারবেন না সূর্যবংশী!

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২৬, ১৩:৫৭আপডেট : ০১ জুন ২০২৬, ১৩:৫৭

আইপিএলের মৌসুম শেষে দেওয়া প্রায় সব গুরুত্বপূর্ণ পুরস্কারই জিতে নিয়েছেন বৈভব সূর্যবংশী। পেয়েছেন একটি এসইউভি গাড়ি। তবে ১৫ বছর বয়সী এই ক্রিকেট বিস্ময়কে গাড়িটি চালানোর জন্য অপেক্ষা করতে হবে আরও তিন বছর।

ভারতের এই তরুণ ব্যাটিং সেনসেশন এবারের আসরে ১৬ ম্যাচে ৪৮.৫০ গড়ে ৭৭৬ রান করেছেন। তার স্ট্রাইক রেট ছিল চোখধাঁধানো ২৩৭.৩০।

রবিবার মৌসুমসেরা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও (এমভিপি) নির্বাচিত হয়েছেন সূর্যবংশী। যদিও তার দল রাজস্থান রয়্যালস অল্পের জন্য ফাইনালে উঠতে পারেনি। এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে জিতেছেন অরেঞ্জ ক্যাপ।

এছাড়া ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’সহ আরও কয়েকটি পুরস্কারও নিজের করে নিয়েছেন তিনি। পুরস্কার হিসেবে সূর্যবংশীকে দেওয়া হয়েছে একটি টাটা সিয়েরা এসইউভি। গাড়িটির সর্বোচ্চ সংস্করণের মূল্য প্রায় ২১ লাখ রুপি (প্রায় ২২ হাজার ডলার)। সব মিলিয়ে এবারের আইপিএল থেকে তার প্রাপ্ত পুরস্কারের আর্থিক মূল্য ৫৭ হাজার ডলারেরও বেশি। তবে আপাতত স্টিয়ারিং ধরার সুযোগ নেই তার। কারণ ভারতে গাড়ি চালানোর ন্যূনতম বয়স ১৮ বছর।

পুরস্কার জয়ের পর সূর্যবংশী বলেছেন, ‘ভালো লাগছে। তবে সাক্ষাৎকার দিতে এসে কিছুটা চাপও অনুভব করছি। তবু এটা গর্বের মুহূর্ত, দারুণ লাগছে। আগামী মৌসুমে আরও ভালো করার চেষ্টা করবো।’

চলতি আইপিএলের শেষ দুই ইনিংসে সূর্যবংশী খেলেছেন ৯৭ ও ৯৬ রানের ঝলমলে দুটি ইনিংস। তাতে ভারতের সিনিয়র জাতীয় দলে তাকে অন্তর্ভুক্ত করার দাবি আরও জোরালো হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি