আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে বোলারদের বোলিং অ্যাকশন মনিটরিং করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রিমিয়ার লিগের প্লেয়ার বাই চয়েজ শেষে একথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, 'খেলোয়াড়দের বোলিং অ্যকশন নিয়ে মনিটংরি থাকবে। তাদের বোলিং রিভিউ করা হবে। প্রত্যেকাট ম্যাচের বোলিং দেখে আমরা অ্যাকশন নিয়ে কোনও সমস্যা আছে কিনা তা খতিয়ে দেখবো। ম্যাচ রেফারি রিপোর্টও আসবে।'
প্লেয়ার বাই চয়েজে খুশি বিসিবি সভাপতি। তিনি বলেন, 'নির্দিষ্ট কোনও দলকেই ভালো বলা যাবে না। সবাই ভালো দল গঠনের সুযোগ পেয়েছে। সব ভালো খেলোয়াড় নির্দিষ্ট কোনও দলে না গিয়ে ছড়িয়ে-ছিটিয়ে বিভিন্ন ক্লাবে গেছে। এটাতে আমি খুশি। বোর্ড থেকে আমারা প্লেয়ার বাই চয়েজ করেছি, খেলোয়াড়দের পারিশ্রমিকের কথা বিবেচনা করে চুক্তি করেছি। এছাড়া সরকার যাতে ট্যাক্স থেকে বঞ্চিত না হয় সেগুলো চিন্তা করা হয়েছে।'
প্লেয়ার বাই চয়েজ চলাকালীন আবাহনী ক্লাব লিমিটেডের টেবিলে বিসিবির ছয়জন বোর্ড ডিরেক্টর বসেছিলেন। এ বিষয়ে পাপন বলেন, 'তারা আগে থেকেই আবাহনীর সঙ্গে ছিলেন। এখন যে তারা আবাহনী থেকে এসেছে তা কিন্তু নয়। অন্য টেবিলেও বসতে পারত। এখন যদি সবাই জালাল ভাইয়ের সঙ্গে এসে বসতে চায় তহালে সমস্যা কী। এরপর দেখলাম শেখ সোহেলও আবাহনীর টেবিলে বসেছে। তার তো কোনও ক্লাব নেই। তো এটার সঙ্গে লটারির কোনও সম্পর্ক নেই।'
পাকিস্তানি ক্রিকেটাররা লিগে খেলতে পারবে বলেও জানান বিসিবি সভাপতি। তারা যদি ফ্রি থাকে এবং ক্লাবগুলো যদি তাদের নিতে চায় তাহলে বোর্ড থেকে কোনও বাধা নিষেধ নেই বলে জানান তিনি।
/আরআই/এমআর/







