মেসিকে নিয়ে স্বস্তির খবর দিলেন স্ক্যালোনি

স্পোর্টস ডেস্ক 
০৯ জুন ২০২৬, ১৪:১৪আপডেট : ০৯ জুন ২০২৬, ১৪:১৪

লিওনেল মেসি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে থাকবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল। তবে আর্জেন্টিনা সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর হচ্ছে-বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন লিওনেল মেসি। আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তার খেলার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি।

সোমবার এক সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেছেন, ‘মেসি আগামীকাল খেলবে, তবে কত মিনিট খেলবে তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। আজকের অনুশীলনে তার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবো, যাতে কোনো ধরনের ঝুঁকি তৈরি না হয়। তবে এতটুকু নিশ্চিত যে সে খেলছে।’

এর আগে রবিবার হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে মেসি বেঞ্চে থাকলেও মাঠে নামেননি। ইন্টার মায়ামির হয়ে গত মাসে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় তাকে নিয়ে কোনও বাড়তি ঝুঁকি নেয়নি দল।

মেসির পাশাপাশি দলে সুখবর হলো চোট কাটিয়ে ফিরছেন নিকো পাজ, নাহুয়েল মোলিনা এবং গঞ্জালো মন্তিয়েল। তারা সবাই আইসল্যান্ডের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত। এছাড়া গোড়ালির চোটে থাকা হুলিয়ান আলভারেজ এবং লিয়ান্দ্রো পারেদেসও দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন কোচ।

১১ জুন উত্তর আমেরিকায় শুরু হওয়া বিশ্বকাপে  ‘জে’ গ্রুপে আর্জেন্টিনা ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আলবিসেলেস্তেরা। তার আগে কাল বাংলাদেশ সময় সকাল ৭ টায় প্রীতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে ঘাম ঝড়াবে আর্জেন্টিনা।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘ব্রাজিলকে প্রাপ্য সম্মান দিতে হবে’
বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দুপুরে যা জানা যাবে
ওলিসের হ্যাট্রটিকে ফ্রান্সের বড় জয়, জিতেছে নেদারল্যান্ডসও
সর্বশেষ খবর
বাগেরহাটে প্রথম শ্রেণি পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ
বাগেরহাটে প্রথম শ্রেণি পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ
‘সংসদ প্রাণবন্ত ও কার্যকর করতে ব্যক্তিগত সহকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ 
‘সংসদ প্রাণবন্ত ও কার্যকর করতে ব্যক্তিগত সহকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ 
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ইশরাক
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ইশরাক
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৪৮ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৪৮ মামলা
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
বাড়তে পারে যেসব পণ্যের দাম
বাড়তে পারে যেসব পণ্যের দাম
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র