ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার 

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৬, ২০:১৩আপডেট : ১৭ জুন ২০২৬, ২০:১৩

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’-এর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হার দেখেছে বাংলাদেশ। বুধবার হেডিংলিতে নিগার সুলতানা জ্যোতির দল ৯ উইকেটে হেরেছে। 

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম আট ওভারের মধ্যেই ২৭ রানে হারায় ৫ উইকেট। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও রিতু মনির ৩২ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও চ্যালেঞ্জিং স্কোর গড়ার সম্ভাবনা তৈরি করতে পারেনি তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন জ্যোতি। রিতু মনি ২৬ বলে করেন ১৬ রান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৭৭ রান। টি-টোয়েন্টি সংস্করণে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

অস্ট্রেলিয়ার হয়ে কিম গার্থ, সোফি মলিনিউক্স ও এলিস পেরি দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ছয়বারের চ্যাম্পিয়নরা। ওপেনার জর্জিয়া ভল ৩২ বলে অপরাজিত ৪৫ রান করেন। এলিস পেরি ১৯ রানে অপরাজিত থাকেন। ৯.৩ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

এই জয়ে দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ছয় দলের গ্রুপ ‘এ’-এর শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারানো বাংলাদেশ দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তৃতীয় স্থানে।

/এফআইআর/
সম্পর্কিত
আগের পোস্ট কেন মুছলেন সৈয়দ রাসেল?
এক ইনিংসে একাধিক রেকর্ড ভাঙলেন হৃদয়
এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণ নিলো সাউথইস্ট ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণ নিলো সাউথইস্ট ব্যাংক
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা