প্রথম দিনেই বাংলাদেশের ধস, দাপট জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৬, ২১:৪৫আপডেট : ২৮ জুন ২০২৬, ২১:৪৫

একমাত্র টেস্টের প্রথম দিনেই ব্যাটিং ধসের মুখে পড়েছে বাংলাদেশ। ২ উইকেটে ১১৩ রান থেকে মাত্র ২৭ রানের ব্যবধানে শেষ আট উইকেট হারিয়ে গুটিয়ে প্রথম ইনিংস। পরে ব্যাট হাতে দারুণ জবাব দিয়ে দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

রবিবার হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৭.২ ওভারে অলআউট হয় ১৪০ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন মুমিনুল হক। ৮১ বলের ইনিংসে ছিল ১২টি চার।

জবাবে দিনের খেলা শেষে ৩৪ ওভারে ১ উইকেটে ১৩৬ রান তুলেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের চেয়ে তারা পিছিয়ে মাত্র ৪ রানে। ওপেনার ইনোসেন্ট কাইয়া ৭৬ ও ব্রেন্ডন টেলর ১৭ রানে অপরাজিত আছেন।

অভিষিক্ত তাওহীদ হৃদয় ৩ ও অমিত হাসান ৪ রান করে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত পেস আক্রমণের সামনে টিকতে পারেননি।

জিম্বাবুয়ের হয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন নিয়ামহুরি। তিনি নেন ৪ উইকেট। এ ছাড়া ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স ও রিচার্ড এনগারাভা দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে ইনোসেন্ট কাইয়া ও বেন কারান যোগ করেন ৮৯ রান। শেষ পর্যন্ত ৪২ রান করা কারানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন খালেদ আহমেদ। তবে কাইয়া অপরাজিত থেকে ব্রেন্ডন টেলরকে সঙ্গে নিয়ে দিনের খেলা শেষ করেন।

/এফআইআর/
সম্পর্কিত
লর্ডস থেকে তামিমের নতুন স্বীকৃতি
জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ 
লর্ডসে নামার আগে লন্ডনে টাইগ্রেসদের সংবর্ধনা, জয়ের আশা নিগারদের
সর্বশেষ খবর
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
এরদোয়ানের বিরুদ্ধে ট্রাম্পের কাছে নালিশ করবেন নেতানিয়াহু
এরদোয়ানের বিরুদ্ধে ট্রাম্পের কাছে নালিশ করবেন নেতানিয়াহু
আওয়ামী লীগ আমলের দুর্নীতির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্তের আহ্বান
আওয়ামী লীগ আমলের দুর্নীতির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্তের আহ্বান
‘জনগণ অতীতেও অসম্ভবকে সম্ভব করেছে, এই বাজেটও বাস্তবায়ন হবে’
‘জনগণ অতীতেও অসম্ভবকে সম্ভব করেছে, এই বাজেটও বাস্তবায়ন হবে’
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প