অভিষেকে জাত চেনালেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০১৬, ২২:১৭আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ২২:৩৪

অভিষেকে জাত চেনালেন মুস্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেকে নিজের জাত চেনালেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এদিন সানরাইজার্স হায়দরাবাদের অন্য বোলাররা রান দেওয়ার ক্ষেত্রে উদার হলেও একমাত্র ব্যতিক্রম ছিলেন মুস্তাফিজ।
৪ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন তিনি। ফিরিয়েছেন ডেঞ্জারম্যান ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনকে। সানরাইজার্সের বোলারদের মধ্যে সবচেয়ে সফল মুস্তাফিজ। ওভার প্রতি রান দিয়েছেন ৬.৫০।
তবে অন্যান্য বোলারদের ব্যর্থতায় বেঙ্গালুরু রানের পাহাড় সংগ্রহ করেছে। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান করে বেঙ্গালুরু। ৫১ বলে ৭৫ রান করেন বিরাট কোহলি। ৪২ বলে ৮২ রান করেন ভিলিয়ার্স। ১০ বলে ৩৫ রান করেন সরফরাজ।

ইনিংসের তৃতীয় ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কোহলি বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেন। কিন্তু তাতে দুই রান নিতে পারলেন। পরের দুটি বলে আরও দুটি রান হয়। কিন্তু শেষ তিন বলে কোনও রান নিতে পারেননি ভিলিয়ার্স। এক ওভারে মাত্র ৪ রান দিয়ে দারুণ সূচনা করেন মুস্তাফিজ।

পাওয়ার প্লের শেষ ওভারে ফের মুস্তাফিজের হাতে বল তুলে দেন ওয়ার্নার। আশিষ নেহরা ও ভুবনেশ্বর কুমারের বলে একের পর এক বাউন্ডারি হাঁকালেও মুস্তাফিজকে সামলাতে পারলেন না ব্যাটসম্যানরা। প্রথম বলে ভিলিয়ার্স কোনও রান নিতে পারেননি। দ্বিতীয় বলে ১ রান। কোহলি এসে একটি চার মারলেও পরের দুই বল ডট। শেষ বলে কোনও মতে এক রান নিলেন কোহলি। প্রথম দুই ওভারে মাত্র ১০ রান দেন মুস্তাফিজ। 
এরপর ১৮তম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। ওই ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ফেরান ভিলিয়ার্স ও ওয়াটসনকে। নিজের তৃতীয় ওভারে মাত্র ৩ রান দেন তিনি। শেষ ওভারে দেন ১৩ রান।
/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম