সাকিবের জাফনাকে হারিয়ে প্রথমবারের মতো এলপিএল চ্যাম্পিয়ন গল গ্ল্যাডিয়েটরস

স্পোর্টস ডেস্ক 
০৯ আগস্ট ২০২৬, ০৬:২৭আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৬:২৭

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে ৪ বারের চ্যাম্পিয়ন জাফনা কিংসকে অনায়াসে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ঐতিহাসিক শিরোপা ঘরে তুললো গল গ্ল্যাডিয়েটরস। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বোলারদের দুর্দান্ত নৈপুণ্য এবং টপ অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৫ বল বাকি থাকতেই সহজ জয় নিশ্চিত করে অধিনায়ক চরিত আসলাঙ্কার দল। 

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে গালের বোলিং তোপের মুখে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জাফনা কিংস। ওপেনার কামিল মিশারা ৩২ বলে ৪১ রান করে লড়াইয়ের চেষ্টা করলেও অন্য কোনও ব্যাটার তাকে সঙ্গ দিতে পারেননি। বাংলাদেশের তৌহিদ হৃদয় ১০ ও সাকিব আল হাসান আউট হন মাত্র ৯ রান করে। 

গলের অধিনায়ক চরিত আসলাঙ্কা ও পেসার ইশান মালিঙ্গার বিধ্বংসী বোলিংয়ের কাছে পরাস্ত হয়ে ১৯.৩ ওভারে মাত্র ১২৩ রানেই অলআউট হয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা। আসলাঙ্কা ও মালিঙ্কা দুজনই নেন ৩টি করে উইকেট। 

১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে গল গ্ল্যাডিয়েটরস শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ম্যাচ নিয়ন্ত্রণে রাখে। ওপেনার টমস রজার্সের ৩৪ এবং দিনুরা কালুপাহানার গুরুত্বপূর্ণ ৩১ রানের ওপর ভর করে জয়ের ভিত তৈরি হয়। শেষদিকে অধিনায়ক আসলাঙ্কা ও দাসুন শানাকার ক্যামিওতে ১৫.৫ ওভারেই ৫ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত জয়ের বন্দরে পৌঁছে যায় গল।

জাফনার হয়ে সাকিব আল হাসান ও ত্রাভীন ম্যাথিউস ২টি করে উইকেট পেলেও তা গলের শিরোপা উদযাপন আটকানোর জন্য যথেষ্ট ছিল না।

সংক্ষিপ্ত স্কোর:

জাফনা কিংস: ১২৩/১০ (১৯.৩ ওভার)— কামিল মিশারা ৪১, চামিন্ডু ২৪, আসলাঙ্কা ৩/২০, ইশান মালিঙ্গা ৩/২৫।

গল গ্ল্যাডিয়েটরস: ১২৬/৫ (১৫.৫ ওভার)— টমাস রজার্স ৩৪, কালুপাহানা ৩১, সাকিব ২/১৫, ট্রাভীন ২/১৭।

ফলাফল: গল গ্ল্যাডিয়েটরস ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: চরিত আসলাঙ্কা (গল গ্ল্যাডিয়েটরস)।

টুর্নামেন্ট সেরা: কামিল মিশারা (জাফনা কিংস)। 

/এসটি/ 
সম্পর্কিত
মালয়েশিয়াকে হারিয়ে বড় জয় বাংলাদেশের
রোমে এয়ারক্রাফটে ৮ ঘণ্টা আটকে থাকার বর্ণনায় যা বললেন সাবেক ক্রিকেটার হালিম শাহ
৫৪ রানে অল আউট বাংলাদেশ! 
সর্বশেষ খবর
দেশের নদীবন্দরে সতর্কতা সংকেত নেই, আবহাওয়া স্বাভাবিক
দেশের নদীবন্দরে সতর্কতা সংকেত নেই, আবহাওয়া স্বাভাবিক
টিভিতে আজকের খেলা (৯ আগস্ট, ২০২৬) 
টিভিতে আজকের খেলা (৯ আগস্ট, ২০২৬) 
ট্রলারসহ ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
ট্রলারসহ ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
চট্টগ্রামে প্রথমবার প্রধানমন্ত্রীর সফর, স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রথমবার প্রধানমন্ত্রীর সফর, স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক