আমরা স্বপ্ন দেখতাম, কিন্তু এমন জয় আশা করিনি: আকরাম খান 

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৬, ১৫:০৯আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৫:০৯

ডারউইনে মাত্র চার দিনের মধ্যেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয় এবং শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় জয়। যাকে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন মানছেন সাবেক অধিনায়ক আকরাম খান। 

বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান এএফপিকে বলেছেন, ‘আমার মনে হয়, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য এটিই সবচেয়ে বড় অর্জন।’

আকরাম নিজের অনুভূতি জানিয়ে বলেছেন, ‘এটা এমন একটি বিষয়, যেটা আমরা স্বপ্ন দেখতাম। কিন্তু বাংলাদেশ এভাবে আধিপত্য বিস্তার করে জয় পাবে- আমাদের কেউই তা আশা করিনি। আমরা ভীষণ খুশি এবং গর্বিত।’

আকরাম মনে করেন, এই বড় জয় কোনো একক খেলোয়াড়ের অসাধারণ পারফরম্যান্সের ফল নয়; বরং পুরো দলের সম্মিলিত পারফরম্যান্সেই সাফল্য এসেছে।

বাংলাদেশের সাবেক স্পিনার ও জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক মনে করেন, এই জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে আরও বেশি টেস্ট খেলার সুযোগ করে দেওয়ার দাবি জোরালো করেছে, ‘আপনি যদি এই টেস্ট এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের অবস্থান দেখেন, তাহলে কেন আমাদের আরও বেশি সুযোগ দেওয়া হবে না—এর কোনো কারণ নেই।’

বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতির পেছনে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটে দীর্ঘদিনের বিনিয়োগকেও কৃতিত্ব দিয়েছেন রাজ্জাক।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের কাছে ‘লজ্জাজনক’ হারে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন দাবি পন্টিংয়ের
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জেতা এশিয়ার দ্রুততম দল বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় জয়ের পর মিরাজ, ‘এই ম্যাচ কোনোদিন ভুলবো না’
সর্বশেষ খবর
বাংলাদেশের কাছে ‘লজ্জাজনক’ হারে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন দাবি পন্টিংয়ের
বাংলাদেশের কাছে ‘লজ্জাজনক’ হারে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন দাবি পন্টিংয়ের
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১১, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১১, শীর্ষে মিরপুর
কর্মকর্তা-কর্মচারীকে মারধর, পৌরসভার সিইও ফজলে রাব্বী প্রত্যাকহার
কর্মকর্তা-কর্মচারীকে মারধর, পৌরসভার সিইও ফজলে রাব্বী প্রত্যাকহার
দেশের উন্নয়নে বিএনপির প্রতি আস্থা রাখুন: প্রধানমন্ত্রী
দেশের উন্নয়নে বিএনপির প্রতি আস্থা রাখুন: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা